advertisement

Holud Palash: তমলুকে বসন্তের ‘হলুদ’ বিপ্লব! রাঙা পলাশের বদলে কেন ফুটছে হলুদ পলাশ?

Last Updated:
East Medinipur News: 'রাঙা হাসি রাশি রাশি অশোকে-পলাশে'...বিরল হলুদ পলাশ দেখতে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা৷ আয়ুর্বেদ মতে, লাল পলাশের তুলনায় হলুদ পলাশের ভেষজ গুণাগুণ কিছু ক্ষেত্রে বেশি কার্যকরী। আপাতত হলুদ পলাশের রূপেই মজেছে সাধারণ মানুষ।
1/6
ঋতুরাজ বসন্ত ফুটে উঠে রাঙা পলাশ। প্রকৃতি সেজে ওঠে। আরে পলাশের সৌন্দর্য দেখতে মানুষ দূর দূরান্তে পাড়ি দেয়। সাধারণত রাঢ় বাংলায় রাঙা পলাশ বা লাল পলাশ ফুল দেখা যায়। কিন্তু এখন আপনাকে বলবো হলুদ পলাশের গল্প! হলুদ পলাশ শুনেই কিছুটা অবাক হলেন। অবাক হওয়ার কিছুই নেই। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের আশেপাশে রয়েছে হলুদ পলাশ। (ছবি ও তথ্য: সৈকত শী)
ঋতুরাজ বসন্ত ফুটে উঠে রাঙা পলাশ। প্রকৃতি সেজে ওঠে। আরে পলাশের সৌন্দর্য দেখতে মানুষ দূর দূরান্তে পাড়ি দেয়। সাধারণত রাঢ় বাংলায় রাঙা পলাশ বা লাল পলাশ ফুল দেখা যায়। কিন্তু এখন আপনাকে বলব হলুদ পলাশের গল্প! হলুদ পলাশ শুনেই কিছুটা অবাক হলেন। অবাক হওয়ার কিছুই নেই। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের আশেপাশে রয়েছে হলুদ পলাশ।
advertisement
2/6
তমলুকে বসন্তের ‘হলুদ’ বিপ্লব! পলাশ যখন আগুনের রঙ বদলায়। বসন্ত মানেই দিগন্তজোড়া লাল পলাশের আগুন। কিন্তু সেই চেনা ছবিতেই এবার এক অদ্ভুত ‘মিউটেশন’ বা বদল নজর কাড়ছে প্রকৃতিপ্রেমীদের। লাল পলাশের ভিড়ে সগৌরবে মাথা চাড়া দিয়ে উঠছে হলুদ পলাশ। বিরল এই বনজ সম্পদকে ঘিরেই এখন মাতোয়ারা প্রকৃতি। (ছবি ও তথ্য: সৈকত শী)
তমলুকে বসন্তের ‘হলুদ’ বিপ্লব! পলাশ যখন আগুনের রঙ বদলায়। বসন্ত মানেই দিগন্তজোড়া লাল পলাশের আগুন। কিন্তু সেই চেনা ছবিতেই এবার এক অদ্ভুত ‘মিউটেশন’ বা বদল নজর কাড়ছে প্রকৃতিপ্রেমীদের। লাল পলাশের  ভিড়ে সগৌরবে মাথা চাড়া দিয়ে উঠছে হলুদ পলাশ। বিরল এই বনজ সম্পদকে ঘিরেই এখন মাতোয়ারা প্রকৃতি।
advertisement
3/6
সাধারণত পলাশ বলতে আমরা গাঢ় কমলা বা লাল রঙকেই বুঝি। কিন্তু উদ্ভিদবিজ্ঞানীদের মতে, জিনগত কারণে রঞ্জক পদার্থের অভাব বা পরিবর্তনের ফলে এই হলুদ রঙের উৎপত্তি। সাধারণত হলুদ পলাশ দেখা যায় না। উদ্ভিদবিদদের মতে প্রতি কয়েক হাজার হাজার লাল পলাশ গাছের মধ্যে দু-একটি হলুদ পলাশের দেখা মেলে। (ছবি ও তথ্য: সৈকত শী)
সাধারণত পলাশ বলতে আমরা গাঢ় কমলা বা লাল রঙকেই বুঝি। কিন্তু উদ্ভিদবিজ্ঞানীদের মতে, জিনগত কারণে রঞ্জক পদার্থের অভাব বা পরিবর্তনের ফলে এই হলুদ রঙের উৎপত্তি। সাধারণত হলুদ পলাশ দেখা যায় না। উদ্ভিদবিদদের মতে প্রতি কয়েক হাজার হাজার লাল পলাশ গাছের মধ্যে দু-একটি হলুদ পলাশের দেখা মেলে।
advertisement
4/6
জেলা উদ্যান পালন বিভাগের আধিকারিক অঞ্জন দাস জানিয়েছেন “হলুদ পলাশ আসলে সাধারণ পলাশ বা Butea monosperma-র একটি বিরল জেনেটিক বৈচিত্র। এটি কোনও কৃত্রিম সংকর নয়, বরং প্রকৃতির এক অনন্য উপহার। আমরা লক্ষ্য করেছি, পর্যটকদের মধ্যে এর চাহিদা বিপুল। তাই আমরা টিস্যু কালচারের মাধ্যমে এই হলুদ পলাশের চারা তৈরি করে ফাঁকা জায়গা ও রাস্তার পাশে রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। যাতে এই বিরল প্রজাতিটি হারিয়ে না যায়।” (ছবি ও তথ্য: সৈকত শী)
জেলা উদ্যান পালন বিভাগের আধিকারিক অঞ্জন দাস জানিয়েছেন “হলুদ পলাশ আসলে সাধারণ পলাশ বা Butea monosperma-র একটি বিরল জেনেটিক বৈচিত্র। এটি কোনও কৃত্রিম সংকর নয়, বরং প্রকৃতির এক অনন্য উপহার। আমরা লক্ষ্য করেছি, পর্যটকদের মধ্যে এর চাহিদা বিপুল। তাই আমরা টিস্যু কালচারের মাধ্যমে এই হলুদ পলাশের চারা তৈরি করে ফাঁকা জায়গা ও রাস্তার পাশে রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। যাতে এই বিরল প্রজাতিটি হারিয়ে না যায়।”
advertisement
5/6
তমলুকে জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি ভিন জেলার থেকে ভিন জেলার বিভিন্ন জায়গা থেকে প্রকৃতিপ্রেমী থেকে মানুষজন হলুদ পলাশ দেখতে আসছেন। মুর্শিদাবাদ জেলার বাসিন্দা তনুশ্রী ভট্টাচার্য তমলুকে হলুদ পলাশের রূপে আকৃষ্ট হয়েছেন।
তমলুকে জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি ভিন জেলার থেকে ভিন জেলার বিভিন্ন জায়গা থেকে প্রকৃতিপ্রেমী থেকে মানুষজন হলুদ পলাশ দেখতে আসছেন। মুর্শিদাবাদ জেলার বাসিন্দা তনুশ্রী ভট্টাচার্য তমলুকে হলুদ পলাশের রূপে আকৃষ্ট হয়েছেন। "তিনি জানান প্রথমে এক বন্ধুর মারফত এই হলুদ পলাশের খোঁজ পাই। হলুদ পলাশের টানেই তমলুক এসেছি। হলুদ পলাশ থেকে খুব ভাল লাগছে।"
advertisement
6/6
আয়ুর্বেদ মতে, লাল পলাশের তুলনায় হলুদ পলাশের ভেষজ গুণাগুণ কিছু ক্ষেত্রে বেশি কার্যকরী। আপাতত হলুদ পলাশের রূপেই মজেছে সাধারণ মানুষ। রাঢ় বাংলার প্রকৃতি সেজে উঠেছে আগুন রঙা পলাশে। কিন্তু বসন্তের এই প্রায় বিরল হলুদ পলাশ এখন বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সাধারণ মানুষ থেকে প্রকৃতিপ্রেমীদের কাছে। (ছবি ও তথ্য: সৈকত শী)
আয়ুর্বেদ মতে, লাল পলাশের তুলনায় হলুদ পলাশের ভেষজ গুণাগুণ কিছু ক্ষেত্রে বেশি কার্যকরী। আপাতত হলুদ পলাশের রূপেই মজেছে সাধারণ মানুষ। রাঢ় বাংলার প্রকৃতি সেজে উঠেছে আগুন রঙা পলাশে।  কিন্তু বসন্তের এই প্রায় বিরল হলুদ পলাশ এখন বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সাধারণ মানুষ থেকে প্রকৃতিপ্রেমীদের কাছে।
advertisement
advertisement
advertisement