advertisement

Nadia News: এমএ পাস করেও চাকরি পাননি, সেই রিয়া পথ দেখাচ্ছেন বাকিদের

Last Updated:

এমএ পাশ রিয়া বিশ্বাস হোমমেড জুয়েলারি তৈরি করে হাল ধরেছেন সংসারের

+
title=

নদিয়া: সংসারের অভাব অনটন দূর করতে বাড়িতে হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করছেন এমএ পাস তরুণী। কৃষ্ণনগরের রিয়া বিশ্বাস এইভাবেই সংসারের হাল ধরেছেন। সেইসঙ্গে রোজগারের পথ দেখাচ্ছেন এলাকার আরও অনেক মেয়েদের।
নদিয়ার কৃষ্ণনগর শক্তিনগরের বাসিন্দা রিয়া বিশ্বাস বাংলায় এমএ পাশ করে টিউশনি শুরু করেন। পরে নিজের হাতে বিভিন্ন ধরনের জুয়েলারি তৈরি শুরু করেন। জানা গেল আর পাঁচজনের মতোই রিয়া এমএ পাশ করার পর চাকরির চেষ্টা করেন। কিন্তু প্রাথমিকভাবে তাতে বিশেষ ফল না হওয়ায় ভেঙে না পড়ে এই হ্যান্ডমেড জুয়েলারি তৈরির পেশা বেছে নেন। বর্তমানে তিনি বাড়িতে নিজের হাতে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে তৈরি করেন এই সমস্ত অলঙ্কার। বর্তমানে ‌যে কোনও উৎসবের রঙে নিজেকে রাঙিয়ে তোলাই ট্রেন্ড। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সেই উপলক্ষে বিভিন্ন কারুকার্য এবং নকশা করা জুয়েলারি তৈরি করে বিক্রি করছেন তিনি।
advertisement
advertisement
কোনও দোকানে নয়, সমস্ত উপকরণ কিনে এনে বাড়িতে বসেই জুয়েলারি তৈরি করে তা সরাসরি খরিদ্দারের কাছে বিক্রি করেন রিয়া। জানা গেল প্রথম দিকে শখের বশেই তিনি এই কাজ শুরু করেন। তবে ধীরে ধীরে তাঁর তৈরি জুয়েলারির খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়ে। কম পুঁজিতে অধিক লাভের এই ব্যবসায় রিয়ার সাফল্য পথ দেখাচ্ছে এলাকার অন্য মেয়েদের।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: এমএ পাস করেও চাকরি পাননি, সেই রিয়া পথ দেখাচ্ছেন বাকিদের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement