advertisement

Murshidabad: কেতুগ্রাম কাণ্ডে স্ত্রীর কব্জি কাটতে দুষ্কৃতীদের সাহায্য, ভরতপুর থেকে ধৃত ২

Last Updated:

স্ত্রীকে চাকরি করতে দেবে না, আর তার জেরেই স্বামীর চরম প্রতিহিংসা। কেটে নিলেন স্ত্রীর ডান হাত। ইতি মধ্যেই স্ত্রী আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে।

+
title=

ভরতপুরঃ স্ত্রীকে চাকরি করতে দেবে না, আর তার জেরেই স্বামীর চরম প্রতিহিংসা। কেটে নিলেন স্ত্রীর ডান হাত। ইতি মধ্যেই স্ত্রী আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। পরবর্তীতে স্ত্রী রেণু খাতুনের অভিযোগের ভিত্তিতে শ্রীঘরে ঠাঁই হয়েছে স্বামীরও। কেতুগ্রামের এই কাণ্ডে সহযোগিতা করার অভিযোগে ধৃত আরও দুই ভাড়াটে দুষ্কৃতীকে গ্রেফতার করা হল মুর্শিদাবাদ জেলার ভরতপুর থেকে। বৃহস্পতিবার ভোর রাতে ভরতপুর থানার অন্তর্গত তালগ্রাম থেকে গ্রেফতার করা হয় দুইজনকে। বৃহস্পতিবারই দুপুরে কাটোয়া মহকুমা আদালতে তাদের পেশ করা হলে ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন কাটোয়া মহকুমা আদালতের বিচারক। এদিন ধৃত আসরাফ আলি সেখ ও হাবিব রহমানকে দশ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে কাটোয়া মহকুমা আদালতে পেশ করেছিল পুলিশ। ধৃতদের ফের ১৫ জুন আদালতে পেশ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশ সূত্রে জানা যায় স্ত্রীকে সবক শেখাতে স্বামী শের মহম্মদ, তার মাসতুতো ভাই চাঁদ মহম্মদের মারফত দুই দুষ্কৃতীকে ভাড়া করেছিল।
ধৃত দুই দুষ্কৃতী জেরায় জানিয়েছে তারা আদৌ জানত না যে, স্ত্রীকে সবক শেখানোর কথা বললেও শের মহম্মদ স্ত্রীর কব্জি কেটে নেবে। ঘটনার পর রেণু খাতুনের চিৎকারে দুই দুষ্কৃতী ভয় পেয়ে এলাকা ছাড়ে। ঘটনার সময় চাঁদ মহম্মদ বাড়ির বাইরে পাহারা দিচ্ছিল। পাঁচ হাজার টাকার চুক্তি হলেও ধৃত দুই দুষ্কৃতী মাত্র পাঁচশ টাকা হাতে পেয়েছিল বলে পুলিশ সূত্রে জানা যায়।
advertisement
advertisement
বৃহস্পতিবার ভরতপুর থানার পুলিশকে সাথে নিয়ে তালগ্রামে হানা দেয় পুলিশ। গ্রেফতার করা হয় দুইজনকে। ধৃতদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ভোরের দিকে পুলিশ আসে। বাড়ির ভেতর থেকে গ্রেফতার করা হয় ওই দুই জনকে। এই ঘটনার জেরে তারা বলেন, যে অন্যায় করেছে সে যেন শাস্তি পায়। তাঁরা আরও বলেন, ধৃতরা আগে ভিন রাজ্যে কাজ করত।
advertisement
আরও পড়ুনঃ খড়গ্রামে সেলাই মেশিনের কাজ শিখে স্বয়ম্ভর হচ্ছেন মহিলারা
মাত্র এক সপ্তাহ আগে বাড়ি ফিরে এসেছিল। যদিও এই ঘটনার পর পরিবারের সদস্যরা বুঝতে পারছে না কিভাবে এই দুষ্কর্ম মূলক কাজের সাথে যুক্ত হল গ্রামের দুই যুবক। যদিও তাদের পরিবারের সন্তান এই ঘটনার সাথে যুক্ত নয়, কেও ফাঁসিয়েছে বলে দাবি পরিবারের।
advertisement
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: কেতুগ্রাম কাণ্ডে স্ত্রীর কব্জি কাটতে দুষ্কৃতীদের সাহায্য, ভরতপুর থেকে ধৃত ২
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement