advertisement

Murshidabad News: কালীপুজোর আগে বিপুল পরিমাণ বেআইনি শব্দবাজি উদ্ধার! গ্রেফতার এক

Last Updated:

বুধবার রাতে কান্দি থানার দুই জায়গায় অভিযান চালিয়ে ৩০ হাজার চকলেট বোম সহ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল কান্দি থানার পুলিশ। কান্দি থানার বোলতুলির মুদিখানা দোকান থেকে ১৪,১০০ পিস নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হয়েছে

#মুর্শিদাবাদঃ বুধবার রাতে কান্দি থানার দুই জায়গায় অভিযান চালিয়ে ৩০ হাজার চকলেট বোম সহ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল কান্দি থানার পুলিশ। কান্দি থানার বোলতুলির মুদিখানা দোকান থেকে ১৪,১০০ পিস নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হয়েছে, পাশাপাশি বুধবার রাতে কান্দি থানার অন্তর্গত কান্দি পৌরসভার ৪নং ওয়ার্ড থেকে ১৫ হাজার চকলেট বোম সহ মোট ৩০হাজার নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় কান্দি থানার বোলতুলি থেকে অরুপ পাল কে গ্রেফতার করা হয়েছে বলে কান্দি থানার পুলিশ প্রশাসন জানিয়েছে। ধৃত কে বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালতে পেশ করে কান্দি থানার পুলিশ প্রশাসন। মুর্শিদাবাদ জেলা জুড়ে শব্দ বাজির বিরুদ্ধে অভিযান করা হচ্ছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে আবেদন করা হয়েছে, পরিবেশ দূষণ তথা প্রবীণ নাগরিক শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আপনারা আসন্ন কালীপূজা শান্তিপূর্ণ ভাবে পালন করুন এবং পরিবেশ বান্ধব "গ্রীন ফায়ার্স ক্র্যাকার্স" ব্যতিত অন্য কোনো ধরণের নিষিদ্ধ আতসবাজি বা শব্দ বাজি ফাটাবেন না।
advertisement
আরও পড়ুনঃ আবারও মুর্শিদাবাদে মিলল আগ্নেয়াস্ত্র! উদ্ধার দেড় লক্ষ টাকার চোরাই সামগ্রী
নিজস্ব এলাকায় যদি কোনো অসাধু ব্যক্তি পরিবেশ বান্ধব "গ্রীন ফায়ার্স ক্র্যাকার্স" ব্যতিত অন্য কোনো ধরণের নিষিদ্ধ শব্দবাজি আতসবাজি মজুত করে রাখে বা বাজি ফাটায়, তৎক্ষণাৎ পুলিশে খবর দিন। পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। তবে শুধু কান্দি থানা নয়, কালীপুজোর আগে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানা এলাকায় নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান করছে পুলিশ প্রশাসন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে! ধৃত দুই
সম্প্রতি, গোপন সূত্রে খবর পেয়ে গত ১৭ই অক্টোবর মুর্শিদাবাদ জেলার রেজিনগরে ১১ হাজার ৫০০ পিস আতশবাজি সহ ভবতোষ মন্ডল নামে যুবককে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ১২ই অক্টোবর সন্ধ্যায় নবগ্রাম থানার পুলিশ শব্দবাজি আতসবাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে, এলাকায় মজুত রাখা মোট ১হাজার ৩৬৯ টি শব্দবাজি আতসবাজি উদ্ধার করা হয় এবং শব্দবাজি আতসবাজি মজুত বিক্রি করার অপরাধে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
advertisement
 
 
 
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: কালীপুজোর আগে বিপুল পরিমাণ বেআইনি শব্দবাজি উদ্ধার! গ্রেফতার এক
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement