advertisement

Murshidabad: ফের তাজা বোমা উদ্ধার, খড়গ্রাম থেকে মিলল ২০টি বোমা

Last Updated:

মুর্শিদাবাদ জেলাতে ফের বোমা উদ্ধার । সাত সকালে এই তাজা বোমা উদ্ধার হতেই আতঙ্ক ছড়ালো মুর্শিদাবাদে।

মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলাতে ফের বোমা উদ্ধার । সাত সকালে এই তাজা বোমা উদ্ধার হতেই আতঙ্ক ছড়ালো মুর্শিদাবাদে। শনিবার সাত সকালে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত রুহিগ্রামের কবরস্হান থেকে ২০টি তাজা বোমা উদ্ধার করল খড়গ্রাম থানার পুলিশ প্রশাসন । বোমাগুলি ঘিরে রেখেছে খড়গ্রাম থানার পুলিশ প্রশাসন । জানা গিয়েছে, গ্রামের বাসিন্দারা কবরস্হানের মধ্যে তাজা বোমা দেখতে পান। তারপরেই খবর দেওয়া হয় খড়গ্রাম থানার পুলিশ প্রশাসন কে। পুলিশ এসে বোমা উদ্ধার করে। একটি জারের মধ্যে থেকে চারটি বোমা উদ্ধার হয়।
 
 
advertisement
পাশাপাশি, মাটির নীচে পুঁতে রাখা হয় ১৬টি তাজা বোমা। মোট ২০টি তাজা বোমা উদ্ধার করে বলে খড়গ্রাম থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে কি কারণে এই বোমা মজুত করে রেখেছিল কে বা কারা তার তদন্তে নেমেছে খড়গ্রাম থানার পুলিশ প্রশাসন ।এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খড়গ্রাম থানার পুলিশ প্রশাসন জানিয়েছে।
advertisement
 
ধৃতের নাম তাজমত সেখ। ধৃত তাজমত সেখ কে শনিবার কান্দি মহকুমা কান্দি মহকুমা আদালতে পেশ করা হবে আদালত সূত্রে জানা গিয়েছে। এই ঘটনার জেরে বোম স্কোয়ার্ড কে খবর দেওয়া হয়েছে বোমা নিষ্ক্রিয় করার জন্য। গত এক মাস আগে, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় তাজা বোমা আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হচ্ছিল। ফের খড়গ্রামে সাত সকালে এই তাজা বোমা উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
advertisement
 
সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ প্রশাসন বলে জেলা পুলিশ সুত্রে জানা গিয়েছে। ধৃত তাজমত সেখ কে পুলিশ জিজ্ঞেসবাদ শুরু করেছে বলে পুলিশ জানিয়েছে।
advertisement
 
 
KOUSHIK ADHIKARY
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: ফের তাজা বোমা উদ্ধার, খড়গ্রাম থেকে মিলল ২০টি বোমা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement