advertisement

Murshidabad News: ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হল পাঁচ বছরের শিশু কন্যার! পুড়ে ছাই গোটা বাড়ি

Last Updated:

Murshidabad Fire Breaks Out : ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হল পাঁচ বছরের শিশু কন্যার, পুড়ে গিয়েছে বাড়িও শোকের ছায়া এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাতে মুর্শিদাবাদের রানীতলা থানার আখরীগঞ্জ পঞ্চায়েতের চর কৃষ্ণপুর এলাকায়।

আগুনে ভস্মীভূত বাড়ি 
আগুনে ভস্মীভূত বাড়ি 
মুর্শিদাবাদ: ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হল পাঁচ বছরের শিশু কন্যার, পুড়ে গিয়েছে বাড়িও শোকের ছায়া এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাতে মুর্শিদাবাদের রানীতলা থানার আখরীগঞ্জ পঞ্চায়েতের চর কৃষ্ণপুর এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে হঠাৎই ভয়াবহ আগুন দাউ দাউ করে জ্বলতে দেখে প্রতিবেশীরা। তখনই ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায় সকলে। কিন্তু তাতেও শেষরক্ষা হয় না। ওই আগুনে পুড়ে মৃত্যু হয় এক পাঁচ বছরের শিশু কন্যার। পুড়ে ছাই হয়ে যাই প্রয়োজনীয় নথিপত্র-সহ একটা আস্ত বাড়ি। পুলিশ জানিয়েছে মৃত শিশু কন্যার নাম তামান্না খাতুন, বয়স পা‍ঁছ‌ বছর।
advertisement
advertisement
পরিবারের সদস্যরা জানিয়েছেন, অন্যান্য দিনের মতোই ছোট্ট শিশু কন্যা বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিল। ঘরে যখন আগুন লাগে তখন সে বেড়িয়ে আসতে পারেনি, আর নিমেষেই সব শেষ ।অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় শিশু কন্যার।
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাড়িতে গোয়াল ঘরে, মশা তাড়ানোর জন্য শাজলা দেওয়া ছিল। ওই আগুন থেকেই আগুন ছড়িয়ে বাড়িতে লেগে যায় বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের। এই ঘটনাতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
advertisement
পাঁচ বছরের শিশু কন্যার মৃত্যুর ঘটনায় পরিবার-সহ গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকে ছায়া। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানীতলা থানার পুলিশ।পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। চোখের সামনে পরিবারের সন্তানের মৃত্যু, অন্যদিকে আগুনের গ্রাসে সব শেষ কান্নার রোল পরিবার জুড়ে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হল পাঁচ বছরের শিশু কন্যার! পুড়ে ছাই গোটা বাড়ি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement