advertisement

Murshidabad: বড়সড় সাফল্য পেল রেজিনগর থানার পুলিশ! উদ্ধার আগ্নেয়াস্ত্র

Last Updated:

মুর্শিদাবাদ জেলাতে ফের বড় ধরনের সাফল্য পেল রেজিনগর থানার পুলিশ। রেজিনগরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হল একজনকে।

#মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলাতে ফের বড় ধরনের সাফল্য পেল রেজিনগর থানার পুলিশ। রেজিনগরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হল একজনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের রেজিনগর থানার ঝিকড়া এলাকায় নদরুল সেখ নামে এক যুবকের বাড়িতে তল্লাশি চালায় রেজিনগর থানার ওসি মোঃ খুরশিদ আলম সহ তার টিম তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি দেশি পিস্তল সহ দুই রাউন্ড গুলি। এই ঘটনায় গ্রেফতার করে ঐ যুবককে। শনিবার ধৃত কে পুলিশি হেফাজতে রাখার আবেদন জানিয়ে তোলা হয় আদালতে। পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম জানা যায় নদরুল সেখ, তার বাড়ি রেজিনগরের ঝিকড়া এলাকায়। ধৃত ব্যক্তিকে শনিবার বহরমপুর জেলা আদালতে তোলা হলে বিচারকের কাছে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ। কি কারণে বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছিল এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে তার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ।
 
 
advertisement
মুর্শিদাবাদ জেলাতে আগ্নেয়াস্ত্র উদ্ধার এই নতুন কিছু নয়।পুলিশ জানিয়েছে গত ১১ই আগষ্ট খড়গ্রামে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয় একজনকে। ধৃতের নাম সরিজুল সেখ, বয়স ৫৬ বছর। ধৃতের কাছ থেকে একটি বন্দুক এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গত ১লা আগষ্ট ভগবানগোলাতে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র। ভগবানগোলা জঙ্গিপুর রাজ্য সড়কের সুবর্ণমৃগী বাইপাস এলাকায় অভিযান চালায় ভগবানগোলা থানার পুলিশ। তল্লাশি চালিয়ে বৃদ্ধের কাছ থেকে উদ্ধার হয় একটি .৬৫ এমএম পিস্তল রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
advertisement
 
গত ২৬শে জুলাই দৌলতাবাদে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। গত ২২শে জুলাই গভীর রাতে মুর্শিদাবাদ পুলিশ জেলার লালগোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানা এলাকায় অভিযান চালিয়ে এক জন ব্যাক্তিকে আটক করে। এবং তার কাছ থেকে ১টি আগ্নেয়াস্ত্র এবং দুটি গুলি উদ্ধার করা হয়। তাকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে ২২শে জুলাই সন্ধ্যায় মুর্শিদাবাদ পুলিশ জেলার ডোমকল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, ডোমকল থানার এলাকায় অভিযান চালিয়ে এক জন ব্যাক্তিকে গ্রেফতার করে এবং তার হেফাজত থেকে ১টি পিস্তল এবং দুটি গুলি উদ্ধার করা হয়।
advertisement
 
পাশাপাশি, গত ১৭ই জুলাই সন্ধ্যায় মুর্শিদাবাদ পুলিশ জেলার ডোমকল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার অন্তর্গত বাগডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে এক জন ব্যাক্তিকে গ্রেফতার করে। এবং তার হেফাজত থেকে ২টি পাইপগান এবং ২টি গুলি উদ্ধার করা হয়। ওই দিন সন্ধ্যায় ডোমকল থানার পুলিশ, ডোমকল বক্সীপুর পিচ রোডের কাটাকোপড়া কুঠি এলাকায় অভিযান চালিয়ে আরো দুই ব্যাক্তিকে আটক করে এবং তাদের হেফাজত থেকে ১টি .৬৫ পিস্তল ২টি গুলি উদ্ধার করা হয় এবং তাদেরকে গ্রেফতার করা হয়।
advertisement
 
 
KOUSHIK ADHIKARY
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: বড়সড় সাফল্য পেল রেজিনগর থানার পুলিশ! উদ্ধার আগ্নেয়াস্ত্র
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement