advertisement

আচমকা দাম বাড়ল মাদার ডেয়ারি দুধের

Last Updated:

এই দাম বাড়ার ফলে আমূলের গরুর দুধের চেয়েও মহার্ঘ হয়ে গেল মাদার ডেয়ারির দুধ৷ আমূলের দুধের ৫০০ গ্রামের প্যাকেটের দাম ২১ টাকা৷

#কলকাতা: হঠাত্‍‌ বেড়ে গেল মাদার ডেয়ারি দুধের দাম৷ একলাফে ২ টাকা বাড়ল মাদার ডেয়ারি দুধের দাম৷ ৫০০ গ্রামের প্যাকেটের আগে দাম ছিল ২০ টাকা৷ ২ টাকা বেড়ে দাম হল ২২ টাকা৷ তবে ডাবল টোনড দুধের দাম অপরিবর্তিতই থাকছে৷ অর্থাত্‍‌ প্রতি লিটারে ৪ টাকা দাম বাড়ল৷
এই দাম বাড়ার ফলে আমূলের গরুর দুধের চেয়েও মহার্ঘ হয়ে গেল মাদার ডেয়ারির দুধ৷ মাদার ডেয়ারি মা শক্তি প্রিমিয়াম দুধের দাম লিটারে ৪৪ টাকা হয়ে গেল৷ আমূলের দুধের ৫০০ গ্রামের প্যাকেটের দাম ২১ টাকা৷ আচমকা মাদার ডেয়ারির দুধের দাম বাড়ায় দাম আশঙ্কা রয়েছে অন্যান্য সংস্থার দুধেরও৷
নতুন ব্র্যান্ড ‘ডেলিশিয়াস’নিয়ে পশ্চিমবঙ্গে দুধের ব্যবসায় নতুন রূপে ফিরেছে মাদার ডেয়ারি৷ ডেয়ারি ব্যবসায় দেশে আমূলের পরেই দু’নম্বরে রয়েছে এই সংস্থা৷ মাদার ডেয়ারি ব্যবসার সিংহভাগটাই আসে দেশের উত্তরভাগ থেকে ৷ কিন্তু দুধ এবং দুগ্ধজাত পণ্য ছাড়াও ফল ও সবজির বাজারেও অনেক আগেই পা বাড়িয়েছে সংস্থা৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আচমকা দাম বাড়ল মাদার ডেয়ারি দুধের
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement