advertisement

Malda: ২০ বছরেও তৈরি হয়নি গ্রামের রাস্তা! ক্ষোভ এলাকাবাসীদের

Last Updated:

শেষ লাল মাটির মোরামে তৈরি করা হয়েছিল রাস্তা। তারপর প্রায় ২০ বছর কেটে গেলেও মেরামতি হয়নি গ্রামীণ এই রাস্তার।

+
title=

#মালদহ : শেষ লাল মাটির মোরামে তৈরি করা হয়েছিল রাস্তা। তারপর প্রায় ২০ বছর কেটে গেলেও মেরামতি হয়নি গ্রামীণ এই রাস্তার। দীর্ঘদিন ধরে মেরামতি ও সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে রাস্তা। সংস্কারের উদ্যোগ নেই প্রশাসনের। বর্ষার মরশুমে রাস্তায় যাতায়াত করতে গিয়ে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকার সাধারণ মানুষকে। এক হাঁটু কাদা পেরিয়ে রাস্তা পারাপার করতে হচ্ছে বাসিন্দাদের। রাস্তা জুড়ে তৈরি হয়েছে ছোট বড় গর্ত। এমনি কঙ্কাল চেহারা মালদহের গাজোল থানার দেওতলা পঞ্চায়েতের ডাহুয়াতলা গ্রামের রাস্তার।
 
 
advertisement
মালদহের গাজোল ব্লকের দেওতলা পঞ্চায়েতের ডাহুয়াতলা গ্রামে কয়েক হাজার মানুষের বসবাস। এই গ্রামের রাস্তাটি বেহাল অবস্থায় থাকায় আশেপাশের আরো কয়েকটি গ্রামের সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। বর্ষার মরশুমে বৃষ্টি পড়তেই সমস্যা আরো বেড়েছে। গ্রামে ঢুকছেনা গাড়ি। কেউ অসুস্থ হয়ে পড়লে সমস্যায় পড়তে হচ্ছে গ্রামের বাসিন্দাদের।
advertisement
 
স্থানীয় গ্রামের বাসিন্দারা বহুবার রাস্তা তৈরীর আবেদন জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনের কাছে। কিন্তু সমস্যার সমাধান আজও হয়নি। আশেপাশের গ্রামের রাস্তা কংক্রিটের হলেও এই গ্রামের রাস্তা তৈরি করতে এখনো উদ্যোগ গ্রহণ করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে এমনটাই অভিযোগ। যদিও বেহাল রাস্তার কথা স্বীকার করে নিয়েছেন দেওতলা পঞ্চায়েতের প্রধান রেজিয়া সুলতানা।
advertisement
 
তিনি নিজেও বেশ কয়েকবার গ্রামে গিয়েছেন , ওই গ্রামের রাস্তা সংস্কারের জন্য বেশ কয়েকটি প্রকল্প ধরা হয়েছে এম জি এন আর জি এস প্রকল্প তে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দেওয়াই রাস্তার কাজ শুরু করতে পারিনি বলে অভিযোগ করেন। তবে এলাকাবাসীর সমস্যার কথা ভেবে পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে এলাকাবাসীর চলাচলের জন্য অস্থায়ীভাবে রাস্তা তৈরি উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান।
advertisement
 
 
 
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda: ২০ বছরেও তৈরি হয়নি গ্রামের রাস্তা! ক্ষোভ এলাকাবাসীদের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement