advertisement

Malda: নাটকে সত্যবতী চরিত্রে অভিনয়ের জন্য নাট্য আকাদেমি পুরস্কার পাচ্ছেন আশাবরী গুপ্ত

Last Updated:

পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি পুরষ্কারের বিশিষ্ট চরিত্রাভিনেত্রী হিসাবে মনোনীত হয়েছেন মালদহের নাট্যশিশ্পী আশাবরী গুপ্ত। তিনি মালদহের অন্যরঙ্গ নাট্যদলে দীর্ঘদিন ধরেই অভিনয় করে আসছেন।

মালদহ: পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি পুরষ্কারের বিশিষ্ট চরিত্রাভিনেত্রী হিসাবে মনোনীত হয়েছেন মালদহের নাট্যশিল্পী আশাবরী গুপ্ত। তিনি মালদহের অন্যরঙ্গ নাট্যদলে দীর্ঘদিন ধরেই অভিনয় করে আসছেন। সদ্য অন্যরঙ্গ নাট্যদলের প্রযোজিত অথঃ চ অনাম্মী নাটকে সত্যবতী চরিত্রে কৃতিত্বের সাথে অভিনয় করার জন্য এই পুরষ্কারের জন্য মনোনীত হয়েছেন। স্বল্প দৈর্ঘ্য নাটকের বিভাগে বিশিষ্ট চরিত্রাভিনেত্রী পুরষ্কার পাবেন তিনি। আগামী ২৫ জুন কলকাতার শিশির মঞ্চে পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মালদহের নাট্যশিল্পী আশাবরী গুপ্ত বর্তমানে স্নাতকোত্তরের পড়ুয়া। এর আগে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে নৃত্য নিয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে নেতাজি ওপেন বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর করছেন। ছোট বেলা স্কুলে পড়াশোনার পাশাপাশি নাচের ক্লাসে ভর্তি হয়। ছোট বেলা থেকেই সুনামের সাথে নাচ করে এসেছেন। বর্তমানে কথ্যক নাচে তাঁর যথেষ্ট খ্যাতি রয়েছে। নাচের পাশাপাশি নাটকে অভিনয় করা শুরু করেন। পড়াশোনা ও নাচের পাশাপাশি গত পাঁচ বছর ধরে নাটকে তালিম দিচ্ছেন।
প্রথম থেকেই মালদহের অন্যরঙ্গ নাট্য দলে অভিনয় করে আসছেন। গত পাঁচ বছরে তিনি ১৫ টির বেশি নাটকে অভিনয় করে আসছেন। বর্তমানে নিয়মিত মালদহের অন্যরঙ্গ দলে অভিনয় করে আসছেন। অন্যরঙ্গ প্রযোজিত অথঃ চ অনাম্মী নাটকটি যথেষ্ট সুনাম কুড়িয়েছে একাধিক মঞ্চে। মালদহ সহ কলকাতার একাধিক মঞ্চে এই নাটকটি অভিনীত হয়েছে।
আরও পড়ুনঃ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড মাতৃমা বিভাগ ও ট্রমা কেয়ার ইউনিট ঘুরে দেখলেন নয়া জেলাশাসক
নাটকে সত্যবতী চরিত্রে বিশেষ নজর কেড়েছেন আশাবরী গুপ্ত। তারই সুবাদে পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির পক্ষ থেকে পুরস্কারের জন্য মনোনীত হয় তাঁর নাম। আশাবরী গুপ্ত বলেন, আমার কাছে পুরস্কারটি বড় নয়। ভালো অভিনয় করে সকলের মন জয় করতে পেরেছি এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ইন্টার ক্লাব কাবাডি চ্যাম্পিয়নশিপে ছেলেদের ২০টি ও মেয়েদের ৪টি দল
আগামীতে আরও ভাল কাজ করার মনোবল বৃদ্ধি পাবে। আমি চাই আগামীতে নাটকে আরো ভালো অভিনয় করতে। মালদহ জেলার নাট্যশিল্পী আশাবরী গুপ্তের এমন সাফল্যের খুশি জেলার নাট্য প্রেমী মানুষ থাকে অন্যান্য শিল্পীরা। তার এমন সাফল্য কে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
advertisement
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda: নাটকে সত্যবতী চরিত্রে অভিনয়ের জন্য নাট্য আকাদেমি পুরস্কার পাচ্ছেন আশাবরী গুপ্ত
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement