advertisement

Malda News: জেনে নিন শিশুর অধিকার! সচেতন করতে উদ্যোগ প্রশাসনের

Last Updated:

স্কুল ছুট শিশুদের পড়ার অধিকার রয়েছে। কোন শ্রমিকের কাজে না গিয়ে তারাও স্কুলে ভর্তি হতে পারবে। নির্দিষ্ট বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুদের প্রাথমিক স্কুলে ভর্তি করতে হবে। এলাকার কোন শিশু হারিয়ে গেলে বা নিখোঁজ হলে কি কি করণীয়।

+
title=

#মালদহ : স্কুল ছুট শিশুদের পড়ার অধিকার রয়েছে। কোন শ্রমিকের কাজে না গিয়ে তারাও স্কুলে ভর্তি হতে পারবে। নির্দিষ্ট বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুদের প্রাথমিক স্কুলে ভর্তি করতে হবে। এলাকার কোন শিশু হারিয়ে গেলে বা নিখোঁজ হলে কি কি করণীয়। এছাড়াও সুষ্ঠ জীবন যাপনের জন্য শিশুদের কি কি অধিকার রয়েছে। এই সমস্ত বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে বিশেষ প্রচার ও সচেতনতা শিবির আয়োজন পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ দফতরের। নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দফতরের সাথে যৌথ উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জেলায় জেলায় পালিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান। আন্তর্জাতিক শিশু সুরক্ষা সপ্তাহ পালিত হচ্ছে। সপ্তাহ ব্যাপী শিশুদের সুরক্ষার সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। মালদহ জেলা প্রশাসনের তরফ থেকে মালদহ জেলায় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে দুটি ট্যাবলোর উদ্বোধন করা হয়।
advertisement
আরও পড়ুনঃ পড়ুয়াদের হাতে কলমে চিকিৎসার প্রশিক্ষণ দিতে গ্রাম দত্তক!
ট্যাবলো দুটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) জালিম ফাতেমা জেবা, দফতরের আধিকারিক আলপনা দাস সহ অন্যান্য কর্তা আধিকারিকেরা। সরকারিভাবে শিশু সুরক্ষার বিষয়ে একটি অডিও প্রকাশ করা হয়েছে। এই অডিওর মাধ্যমে শিশু সুরক্ষার বিভিন্ন বিষয়গুলি তুলে ধরা হবে সাধারণ মানুষের কাছে। ট্যাবলো দুটি মালদা জেলার বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে শিশু সুরক্ষার বিষয়গুলি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জাতীয় স্তরের হাঁটা প্রতিযোগিতায় রুপোর পদক জিতল মালদহের ছাত্রী
১৪ থেকে ২০ নভেম্বর আন্তর্জাতিক শিশু সুরক্ষা সপ্তাহ পালিত হচ্ছে। মাধ্যমে সচেতনতার প্রচার চালানোর পাশাপাশি শিশুদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে জেলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান গুলি আয়োজন করা হবে।
advertisement
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: জেনে নিন শিশুর অধিকার! সচেতন করতে উদ্যোগ প্রশাসনের
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement