advertisement

Malda: পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে দিনেদুপুরে পিটিয়ে খুনের অভিযোগ!

Last Updated:

পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিবেশীর মারে মৃত্যু হল এক ব্যাক্তির। অভিযুক্ত ব্যাক্তি টাকা দেওয়ার জন্য ডেকে পাঠায় বাড়িতে। পাওনাদার টাকা চাইতে গেলে মারধর করার অভিযোগ ওঠে।

#মালদহ : পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিবেশীর মারে মৃত্যু হল এক ব্যাক্তির। অভিযুক্ত ব্যাক্তি টাকা দেওয়ার জন্য ডেকে পাঠায় বাড়িতে। পাওনাদার টাকা চাইতে গেলে মারধর করার অভিযোগ ওঠে। গুরুতর জখম অবস্থায় কোন ক্রমে বাড়ি পালিয়ে আসে। পরিবারের লোকেরা তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হতে থাকায় সেখান থেকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই ব্যক্তির। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহ জেলার গাজোল থানার আলাল পঞ্চায়েতের গুনি পাড়া এলাকায়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে,মৃত ব্যক্তির নাম সত্য বসাক (৪০)। পরিবারের রয়েছে স্ত্রী মঞ্জু বসাক, তিন মেয়ে এক ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। পরিবার সূত্রে জানা যায় গত দুই মাস আগে উমেশ চৌধুরীকে দুই হাজার টাকা ধার দিয়েছিলেন সত্য বসাক। সেই টাকা শোধ করছিলেন না উমেশ চৌধুরী। বারবার টাকা চাওয়ার পর বৃহস্পতিবার রাতে টাকা দেওয়ার জন্য সত্য বসাক কে বাড়িতে ডেকে পাঠায় উমেশ চৌধুরী। অভিযোগ, টাকা নিতে পৌঁছালে তাকে বেধরক মারধর করা হয়। সেখান থেকে কোনোক্রমে বাড়িতে পালিয়ে আসে আক্রান্ত ব্যাক্তি। সমস্ত ঘটনা পরিবারের সদস্যদের জানায়।
পরিবারের লোকেরা তড়িঘড়ি থাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকেরা। মালদহ মেডিকেল ভর্তির পর চিকিৎসা চলাকালীন শুক্রবার সকালে মৃত্যু হয়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।
advertisement
advertisement
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত ব্যক্তির পরিবার সহ গোটা গ্রামে। মৃত ব্যক্তির স্ত্রী মঞ্জু বসাক বলেন, তার স্বামীর কাছে প্রতিবেশী উমেশ চৌধুরী সুদের উপর দুই হাজার টাকা ধার নিয়েছিল। সেই টাকা দেওয়ার জন্য বৃহস্পতিবার রাতে আমার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সেখানেই তাকে বেধরক মারধর করা হয়। এরপর বাড়ি এসে আমাকে সমস্ত ঘটনা জানায়। আমার স্বামীর মাথার পেছন দিকে আঘাত করে।
advertisement
আরও পড়ুনঃ নেই স্কুল বাড়ি! খোলা আকাশের নীচেই চলছে ক্লাস এই গ্রামে
কি দিয়ে মারধর করেছে তা আমার জানা নেই। স্বামীকে তড়িঘড়ি রাতেই গাজোল হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভর্তি না নিয়ে মালদহে রেফার করে।চিকিৎসা চলাকালীন সকালে মৃত্যু হয়। আমি চাই অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক।মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
advertisement
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda: পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে দিনেদুপুরে পিটিয়ে খুনের অভিযোগ!
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement