বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠভবন ও শিক্ষাসত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষিত
- Published by:Ananya Chakraborty
Last Updated:
সরকারি সদ্ধান্তের ঠিক উল্টো পথে হাঁটলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
বীরভূম: বর্তমান ভয়ঙ্কর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারেরতরফে চলতি বছর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দফায় দফায় আলোচনা, বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন এবং মেল মারফত আমজনতার মতামত গ্রহণ করার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছে রাজ্য সরকার। সিবিএসসি, আইসিএসসি ও গুরুত্ব দিয়েছে করোনা পরিস্থিতিকে। তবে সরকারি সদ্ধান্তের ঠিক উল্টো পথে হাঁটলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাদের অধীনে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে যে সমস্ত পড়ুয়ারা রয়েছে তাদের এই পরীক্ষা নেওয়া হবে।
বিশ্বভারতীর পাঠভবন ও শিক্ষাসত্র এই দুটি বিদ্যালয়েদশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়া রয়েছে। তাদের ক্ষেত্রে এই পরীক্ষা বন্ধ না করার কথা জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে।পাশাপাশি তাদের তরফ থেকে দিনক্ষণও ঘোষণা করা হলো পরীক্ষার। এই মর্মে বিশ্বভারতী কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
advertisement
advertisement

সাইটে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে গত নয়জুন বিশ্বভারতীর উপাচার্য, অস্থায়ী কর্মসচিব, সমস্ত ভবনের অধ্যক্ষদের নিয়ে একটি জরুরি বৈঠক হয়। সেই জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী পাঁচজুলাই থেকে এই দুই ক্লাসের পড়ুয়াদের পরীক্ষা নেওয়া হবে। তবে এই পরীক্ষা নেওয়া হবে অনলাইনে। বাড়িতে বসেই বিশ্বভারতীর পাঠভবন ও শিক্ষাসত্র এই দুটি বিদ্যালয়ের দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা পরীক্ষা দিতে পারবে।
advertisement
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকার যখন মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করেছে ঠিক সেইসময় রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী অনলাইনে এই দুই ক্লাসের পড়ুয়াদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থাপনা গ্রহণ করে শান্তিনিকেতনের শিক্ষা মহলে জোর জল্পনা তৈরি করেছে। অন্যদিকে পড়ুয়ারা বেশ খুশী হয়েছে যে তারা নিজেদের শিক্ষার মূল্যায়নের সুযোগ পেতে চলেছে যেখানে রাজ্য তথা কেন্দ্রের বিভিন্ন বোর্ড এই সুযোগ রাখছেনা বর্তমান করোনা পরিস্থিতির ভয়াবহতার করাণে।
advertisement
মাধব দাস
Location :
First Published :
Jun 10, 2021 4:29 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠভবন ও শিক্ষাসত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষিত











