'ভোটার তালিকা নিয়ে ছেলেখেলা করছে কমিশন', এসআইআর নিয়ে ফের সরব সিপিএম নেতা সুজন চক্রবর্তী
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
যেভাবে এসআইআর প্রক্রিয়া এগোচ্ছে তাতে ন্যায্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেন সুজন চক্রবর্তী৷
এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচনের কমিশনের বিরুদ্ধে আরও সুর চড়াল সিপিএম৷ ভোটার তালিকা তৈরি নিয়ে কমিশন ছেলেখেলা করছে বলে অভিযোগ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী৷ একই সঙ্গে তাঁর দাবি, আগামী নির্বাচনে মানুষ এর জবাব দেবে৷
গতকালও কমিশনের বিরুদ্ধে একই ভাবে সরব হয়েছিলেন সুজন৷ এ দিনও তিনি অভিযোগ করেন, মানুষের ভোটাধিকারকে বিড়ম্বনার মধ্যে ফেলছে নির্বাচন কমিশন৷ একটা প্রক্রিয়া চালু হওয়ার পর নিত্য নতুন পরিবর্তন করা হচ্ছে৷ নির্বাচন কমিশন ভোটার তালিকা নিয়ে ছেলেখেলা করছে৷ মানুষ ছেড়ে কথা বলবে না৷
গতকালও সুজন চক্রবর্তী অভিযোগ করেছিলেন, এসআইআর প্রক্রিয়া নিয়ে বিজেপি-র কথায় চলতে গিয়েই কমিশন ভুল করছে৷ এসআইআর প্রক্রিয়ায় নথি যাচাইয়ের দায়িত্ব বিচারকদের দেওয়ার বিষয়টিকেও লজ্জার বলে মন্তব্য করেন তিনি৷
advertisement
advertisement
সুজন চক্রবর্তী বলেন, ‘যদি কোনও যোগ্য ভোটারের নাম বাদ যায়, তবে তার দায়িত্ব নির্বাচন কমিশন, এরপর রাজ্যের আধিকারিকদের।’ এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘তারপরেও যদি বাদ যায়, সেই বিচারকদের বিচার কে করবে, রাজ্য না কেন্দ্র? অসমের মতো ডি ভোটার যদি চিহ্নিত করা হয়, তবে মানুষ মেনে নেবে না।’
কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সুজন চক্রবর্তী বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ প্রসঙ্গে কেন্দ্রের শাসকদলকে আক্রমণ করে তিনি বলেন, “বিজেপির কথায় চলতে গিয়ে নির্বাচন কমিশন মানুষের সর্বনাশ করছে। আধার কার্ড এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কেউ জমা না দিয়ে থাকে, তবে ১৪ তারিখের পর যদি জমা না নেওয়া হয় তবে সেটা ভয়াবহ অপরাধ হবে।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 25, 2026 8:37 PM IST











