advertisement

Bomb at Birbhum Railway: বীরভূমে রেললাইনের ধারে বোমা! সাঁইথিয়ায় চাঞ্চল্য, তল্লাশিতে রেল পুলিশ

Last Updated:

Bomb at Birbhum Railway: বীরভূমের সাঁইথিয়াতে, সাঁইথিয়া - অন্ডাল রেললাইনের ধারে বোমা পড়ে থাকার খবর ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, ৬৯/১৫ নম্বর ইলেকট্রিক পোলের কাছে ঝোপে কয়েকটি বোমা পড়ে থাকতে দেখা যায়, রেল কর্তৃপক্ষকে খবর দেন।

News18
News18
বীরভূম, সুপ্রতিম দাস: বীরভূমের সাঁইথিয়াতে, সাঁইথিয়া – অন্ডাল রেললাইনের ধারে বোমা পড়ে থাকার খবর ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, ৬৯/১৫ নম্বর ইলেকট্রিক পোলের কাছে ঝোপে কয়েকটি বোমা পড়ে থাকতে দেখা যায়, রেল কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ এবং সাঁইথিয়া জিআরপি। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করা হয়েছে।
বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কী উদ্দেশ্যে রেললাইনের ধারে এই বোমা রাখা হয়েছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
মঙ্গলবার সকাল থেকেই কলকাতা-সহ রাজ্যের একাধিক আদালতে হুমকি ইমেল ঘিরে আতঙ্ক ছড়াল আদালত চত্বরে। এ দিন আদালতের কর্মকর্তাদের কাছে হুমকি ইমেল-এ দাবি করা হয় কোর্টের ভিতরেই বোমা রাখা রয়েছে। এই খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও তড়িঘড়ি ব্যবস্থা নেয় পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bomb at Birbhum Railway: বীরভূমে রেললাইনের ধারে বোমা! সাঁইথিয়ায় চাঞ্চল্য, তল্লাশিতে রেল পুলিশ
Next Article
advertisement
KKR vs PBKS Live, IPL 2026: টস জিতে প্রথমে ব্যাটিং কেকেআরের ! প্রথম একাদশে নেই নারিন ও বরুণ, দলে এলেন নবদীপ সাইনি এবং রভমান পাওয়েল
টস জিতে প্রথমে ব্যাটিং কেকেআরের ! প্রথম একাদশে নেই নারিন ও বরুণ, দলে এলেন নবদীপ সাইনি এবং রভমান পাওয়েল
  • ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস

  • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

  • আজ কি ম্যাচ জিততে পারবে কলকাতা?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement