advertisement

Canning: স্টেশনে একা কাঁদছিল শিশুটি, কোলে করে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিলেন অটো চালক

Last Updated:

বাবা-মা ফেলে চলে গিয়েছে ছোট্ট রাজাকে । অটো কাকু তাকে নিজের অটোয় চড়িয়ে নিয়ে এলেন নিরাপদ স্থানে ।

রুদ্র নারায়ন রায়, দক্ষিণ ২৪ পরগনা: ঝিরঝির করে বৃষ্টি হয়ে চলেছে। রাত তখন প্রায় ন'টা। সবে মাত্র ডাউন শিয়ালদহ-ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন ক্যানিং ষ্টেশনের এক নম্বর প্লাটফর্মে এসে দাঁড়িয়েছে। অন্যান্য ট্রেনযাত্রীদের সাথে নেমে ক্যানিং অটো স্ট্যান্ডে হাজির হয় নয় বছরের এক শিশু। রাতের অন্ধকারে লোকজনের ভিড় নেই দেখে, ফুটপাতে বসেই কাঁদতে থাকে সে। একা বসে কাঁদতে থাকা শিশুটির দিকে চোখ যায় বাপি বিশ্বাস নামে এক অটো চালকের। দ্রুত এগিয়ে আসেন তিনি। জানতে পারেন, শিশুটির নাম রাজা দাস। বাবা-মা কোথায় তা জানে না সে। এখন কী করবে তা বুঝে উঠতে না পেরে আতঙ্কে কাঁদতে থাকে শিশুটি। এই পরিস্থিতিতে মানবিকতার খাতিরেই শিশুটিকে একা ফেলে চলে যেতে পারেননি পেশায় অটোচালক বাপি। শিশুটিকে নিজের অটো এ উঠিয়ে সোজা হাজির হন ক্যানিং থানায়। রাতেই পুলিশের হাতে তুলে দেন শিশুটিকে।
এরপর, পুলিশ কাকুদের সাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে ছোট্ট রাজা দাস। সকালে ক্যানিং থানার পুলিশ ও চাইল্ড লাইনের সহায়তায় জানা যায়, ওই শিশুটির বাবা বিষ্ণু দাস ও মা লক্ষী দাস। বারুইপুর থানার অন্তর্গত পিয়ালীর পিন্টু নস্কর নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। গত প্রায় এক সপ্তাহ আগে, ভাড়া বাড়িতে ওই শিশুটিকে একা ফেলে রেখে অন্যত্র চলে যান বাবা মা। এই ঘটনায়, শিশুটি বড়ই একা হয়ে পড়ে। এই পরিস্থিতিতে ভাড়া বাড়ির মালিক পিন্টু নস্কর পিয়ালী ষ্টেশন থেকে ওই শিশুকে ডাউন ক্যানিং লোকালে তুলে দেয়।
advertisement
ক্যানিং থানার পুলিশ ওই শিশুটির সুরক্ষার জন্য ক্যানিং চাইল্ড লাইনের হাতে তুলে দেয়। শিশুটি যাতে সম্পূর্ণ ভাবে সুরক্ষিত থাকে তার জন্য ক্যানিং চাইল্ড লাইন শিশুটিকে হোমে রাখার বন্দোবস্ত করে।
advertisement
ক্যানিং চাইল্ড লাইনের অন্যতম সদস্য বান্টf মুখোপাধ্যায় জানিয়েছেন, “আপাতত শিশুটির সুরক্ষার জন্য হোমে রাখা হবে। পরে পুলিশের সহযোগিতায় ওই শিশুর পরিবারের লোকজনদের খোঁজ পাওয়া গেলে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।” অন্যদিকে, ক্যানিং থানার পুলিশ ওই শিশুর পরিবারের খোঁজ পেতে এলাকায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/২৪ পরগনা/
Canning: স্টেশনে একা কাঁদছিল শিশুটি, কোলে করে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিলেন অটো চালক
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement