advertisement

Howrah News: এক ইঞ্চি তালপাতার উপর পাখির ছবি এঁকে রেকর্ড হাওড়ার শিল্পী রমেশের

Last Updated:

Howrah News: মোট ২৫ রকমের পাখি প্রতিটি মাত্র ১ ইঞ্চি সাইজের গোল তালপাতার উপর এঁকে জেলাজুড়ে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছেন পেশায় শিল্পী হাওড়ার উলুবেরিয়ার রমেশ দাস ।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
#হাওড়া: নগরায়নের জেরে ধীরে ধীরে বিলুপ্তির পথে পা বাড়াচ্ছে সৌন্দর্য ও বৈচিত্রের দিক থেকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পক্ষী শ্রেণীর সদস্যরা । এদের মধ্যে এদেশের বিভিন্ন প্রকার প্রজাতির পাখিরাও এখন বিলুপ্তির পথে । তবে ক্ষতি কি ? বাস্তবে এদের দেখা পাওয়া কমলেও শিল্পীর হাতে তো আর কোনো বাধা নেই ।
তাই এদেশের নানান প্রজাতি মিলিয়ে মোট ২৫ রকমের পাখি প্রতিটি মাত্র ১ ইঞ্চি সাইজের গোল তালপাতার উপর এঁকে জেলাজুড়ে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছেন পেশায় শিল্পী হাওড়ার উলুবেরিয়ার রমেশ দাস ।
পরিবেশ বান্ধব তাল পাতা এক ইঞ্চি সমান গোল করে কেটে , ছোটো ছোটো পাতার খন্ডের উপর অ্যাক্রিলিকের মাধ্যমে বিভিন্ন পাখির ছবি ফুটিয়ে তুলেছেন তিনি ।
advertisement
advertisement
মোট এ রকমই পঁচিশটি পাখির ছবি আঁকতে তার সময় লেগেছে মাত্র তিন দিন । হাওড়ার উলুবেড়িয়ার বাণী তলার বাসিন্দা রমেশ দাসের এই অভিনব শিল্পকে সম্মান জানিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস তাদের বইয়ে ঠাই দিয়েছে তার নাম । তার আঁকা চিত্র গুলিতে রয়েছে ময়ূর , মাছরাঙা , টিয়ার পাশাপাশি হাঁস , বুলবুলি , ময়না - রাও ।
advertisement
বছর ৩৮ এর চিত্রশিল্পী রমেশ বাবু ছবি আঁকার পাশাপাশি লোগো ডিজাইন ও ওয়াল পেন্টিং এর কাজের সাথেও যুক্ত । এছাড়াও উলুবেড়িয়ায় আড়াইশো জন ছাত্রছাত্রীকে নিয়ে একটি আঁকার স্কুলও রয়েছে তার । এর আগেও দেশ - বিদেশের একাধিক চিত্র প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে তারা আঁকা বিভিন্ন চিত্রও ।
কিভাবে এই তাল পাতার উপরে আঁকার ভাবনা তার মাথায় এলো সেই বিষয়ে তিনি জানান , " গতবছর লকডাউনের সময়ে পরিবেশে দূষণের মাত্রা কমায় আনাগোনা কিছুটা বেড়েছিল পাখিদের । তখন থেকেই ভাবি পাখিদের নিয়ে কিছু একটা করবো । আর ক্যানভাসের থেকেও বেশি পরিবেশ বান্ধব হলো তালপাতা । তাই এবার এটাকেই বেছে নিলাম । "
advertisement
Santanu Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Howrah News: এক ইঞ্চি তালপাতার উপর পাখির ছবি এঁকে রেকর্ড হাওড়ার শিল্পী রমেশের
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement