advertisement

'হোক না ডোমের চাকরি ! পরিবারকে না খেয়ে আত্মহত্যা করতে তো হবে না,' জানালেন স্বর্ণালী

Last Updated:

তাঁকে নিয়ে চলছে অনেক গুজব, চলছে অনেক কুৎসাও , তবুও আশাবাদী ডোম পদে আবেদনকারী স্বর্ণালী

#হাওড়া:  দেশজুড়ে করোনা ভাইরাসের আগমনের পরে সংক্রমণ রুখতে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে জারি করা হয় একাধিক লকডাউন। লকডাউনের জেরে দেশজুড়ে বন্ধ হয়ে যায় অফিস , কল - কারখানা সমেত মানুষের নানান কর্মসংস্থান । দীর্ঘ দিন ব্যাপী লকডাউনের জোরে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে না পেরে চিরকালের জন্য বন্ধ হয়ে যায় একাধিক ছোট ও মাঝারি শিল্প । ফলে রাতারাতি কাজ হারিয়ে মাথায় হাত পড়ে  সেই সব কাজের সাথে যুক্ত লক্ষ লক্ষ মানুষের । ফলে বাড়তে থাকে বেকারত্ব । সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গেছে ২০২০ সালে দেশজুড়ে বেকারত্বের সংখ্যা ৭.১১ শতাংশ , যা প্রতিবেশী দেশ গুলিতে বেকারত্বের পরিমাণের চেয়ে বেশ কিছুটা বেশি । দেশজুড়ে করোনার প্রভাব কিছুটা কমলেও এখনো পুরোপুরি কমেনি  এই মারণ ভাইরাস । পাশাপাশি রয়েছে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কাও । তাই কর্মক্ষেত্রের দিক থেকে স্বভাবতই মানুষের মনে সৃষ্টি হয়েছে অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কা ।
এই একই ভয় পাচ্ছেন হাওড়ার শিবপুরের অবিনাশ ব্যানার্জি লেনের বাসিন্দা স্বর্ণালী সামন্তও । সম্প্রতি উচ্চ শিক্ষিত হয়েও ডোমের পদের জন্য আবেদন করায় রাজ্যজুড়ে নেট দুনিয়ায় ভাইরালও হয়েছিল সে । ইতিহাসে ফাস্ট ক্লাস পেয়ে স্নাতক হওয়ার পরেও এনআরএস হসপিটালে ল্যাবরেটরি এটেনডেন্ট (ডোম) পদে আবেদন করেছিল স্বর্ণালী । উচ্চ শিক্ষিত হয়েও কেন এই পদের জন্য আবেদন করেছেন তা জিজ্ঞেস করায় তিনি জানালেন , "করোনা পরিস্থিতিতে বেসরকারি চাকরির ক্ষেত্রে একটা বিরাট অনিশ্চয়তা রয়ে গিয়েছে । তাই চাইছি কোনও মতে একটা সরকারি চাকরি পেতে । হতে পারে সেটা অনেক নিচু পদ বা ডোমের পদ , কিন্তু তাতে আমার চাকরির নিরাপত্তাটা তো থাকবে । পরিস্থিতি ভবিষ্যতে আরও খারাপ হলে , আমাকে বা আমার পরিবারকে না খেতে পেয়ে আত্মহত্যার পথ বেছে নিতে হবে না । " পাশাপাশি কাজের ক্ষেত্রে কোনোটিই ছোট বা বড় হয় না বলেও জানালেন তিনি । স্বর্ণালী জানালেন , তার পরিবার এবং অসুস্থ বাবা মায়ের কথা ভেবেই তিনি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন । এর আগেও একাধিক সরকারি চাকরির পরীক্ষা দিয়েছিলেন তিনি , কিন্তু কোনোটিতেই আসেনি সাফল্য । তাই স্বর্ণালীর লক্ষ্য ডোমের চাকরি হলেও সেটা যেন সেই পায় ।
advertisement
Santanu Chakraborty
advertisement
view comments
বাংলা খবর/ খবর/Local News/
'হোক না ডোমের চাকরি ! পরিবারকে না খেয়ে আত্মহত্যা করতে তো হবে না,' জানালেন স্বর্ণালী
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement