advertisement

VillFood Recipe|| ভেটকি মাছের বাঙাল পাতুরি কীভাবে বানাবেন? শেখাচ্ছেন 'ভিলফুড'য়ের ঠাকুমা...

Last Updated:

সম্প্রতি ঠাকুমা শিখিয়েছেন ভেটকি মাছের বাঙাল পাতুরি রান্না। কীভাবে করবেন সেই রান্না? রইল ঠাকুমার রেসিপি...

#কলকাতা: VillFood -নামটা সম্ভবত এখন আর কারও অজানা নয়।  সোশ্যাল মিডিয়ায় কেউ ডাকেন ঠাকুমা, কেউ বলেন দিদা। ইউটিউবের (Youtube) দৌলতে এখন বিশ্বজুড়ে পরিচিতি বীরভূমের (Birbhum) বনভিলার পুষ্পরানি সরকারের। গ্রামবাংলার হারিয়ে যাওয়া পদ রান্না করে এখন রীতিমতো তিনি সেলিব্রিটি। সম্প্রতি ঠাকুমা শিখিয়েছেন ভেটকি মাছের বাঙাল পাতুরি রান্না। কীভাবে করবেন সেই রান্না? রইল ঠাকুমার রেসিপি...
উপকরণ:
ভেটকি মাছ, সরষের তেল,  হলুদ গুঁড়ো, আলু (লম্বা লম্বা করে কাটা), পাকা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, পরমাণ মত নুন।
advertisement
প্রণালী:
কাঁচা মাছ লাল লঙ্কা বাটা, হলুদ, নুন, সরষের তেল দিয়ে মাখিয়ে (Marinate) নিতে হবে। লম্বা করে কাটা আলুতেও একই মশলা মাখাতে হবে।এরপর কলা পাতায় ভাল করে সরষের তেল মাখিয়ে নিন ভাল করে। তার ওপরে ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুল একটা একটা করে সাজিয়ে দিনগল করে। মাঝের গোল ফাঁকা অংশে দিয়ে দিন ম্যারিনেট করে রাখা আলুর টুকরো। ওপরে কাঁচা লঙ্কা দিন কয়েকটা সাজিয়ে।
advertisement
এ বারে গ্যাসে বা উনুনে লোহা বা মাটির তাওয়া বসান। তাতে মোটা করে কলাপাতা পেতে দিন। তারপরে তার ওপরে মাছ সাজানো কলাপাতা বসিয়ে দিন। ওপর দিয়ে ঢাকা দিন। বেশ খানিক্ষণ পরে মাছ থেকে তেল বেরিয়ে এলে বুঝতে হবে মাছের একপিঠ রান্না হয়ে গিয়েছে। এরপর একটা একটা করে মাছ খুন্তি দিয়ে উলটে দিন। বেশ কিছুক্ষণ রেখে দিন ঢিমে আঁচে। এরপর নামিয়ে কলা পাতা থেকেই গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ভেটকি মাছের বাঙাল পাতুরি।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
VillFood Recipe|| ভেটকি মাছের বাঙাল পাতুরি কীভাবে বানাবেন? শেখাচ্ছেন 'ভিলফুড'য়ের ঠাকুমা...
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement