advertisement

Patchy and Rough Hands: শীতে খসখসে হয়ে পড়েছে হাত? যত্ন নিন এই সহজ ঘরোয়া উপায়ে

Last Updated:

কী করলে আপনার হাত শীতে খসখসে হবে না, নরম থাকবে, জেনে নিন সেই টিপস (Tips to keep your hands soft instead of patchy and rough in winter)

শীত হল শুষ্কতার ঋতু৷ তার প্রভাব পড়ে আপনার হাতের উপরেও৷ ঘর গৃহস্থালির কাজে ঘন ঘন হাত ধুতে হয়৷ তার ফলে হাত আরও শুকিয়ে যায়৷ কী করলে আপনার হাত শীতে খসখসে হবে না, নরম থাকবে, জেনে নিন সেই টিপস (Tips to keep your hands soft instead of patchy and rough in winter)-
অলিভ অয়েল-
এক চামচ ভর্তি বা প্রয়োজনমতো অলিভ অয়েল নিন৷ ভাল করে দুই করতলে অলিভ অয়েল বা জলপাইয়ের তেল লাগিয়ে নিন৷ এর পর কিছু ক্ষণ হাতে গ্লাভস পরে থাকুন৷ কয়েক ঘণ্টা পর হাত থেকে গ্লাভস খুলে নিন৷ দেখবেন আপনার দু’ হাত আগের থেকে উজ্জ্বল ও পেলব৷
advertisement
advertisement
আমন্ড অয়েল, অ্যাভোকাডো অয়েল, অ্যালোভেরা জেল এবং নারকেল তেল ব্যবহার করুন প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে৷ এর ফলে হাতের কোমলতা রক্ষা পায়৷ দিনে একাধিক সময়ে হাতে ময়শ্চারাইজার মাখুন৷ যখনই হাত শুষ্ক মনে হবে, ময়শ্চরাইজিং করুন৷
বেশি করে জল খেলে শরীর থেকে টক্সিক পদার্থ বেরিয়ে যায়৷ এর ফলে ত্বক উজ্জ্বল হয়৷
advertisement
হাতে সানস্ক্রিন-
সূর্যের অতিবেগুনি রশ্মিতে হাতের প্রচুর ক্ষতি হয়৷ এসপিএফ সমেত সানস্ক্রিন মাখুন হাতে৷ এর ফলে ত্বক নরম থাকে৷
আরও পড়ুন : শীতে ফুটিফাটা ত্বক এড়াতে চান? রইল কিছু সহজ টিপস
উষ্ণ জল ব্যবহার করুন, গরম নয়-
হাত ধোওয়ার জন্য ব্যবহার করুন ল্যানোলিন এবং গ্লিসারিন দেওয়া সাবান ও উষ্ণ জল৷ হাত ধোওয়ার সময় নরমভাবে ধোবেন৷ ঘষবেন না৷ হাত শুকনোর সময়েও জোরে জোরে ঘষা চলবে না৷ নরম কাপড়ে জল ধীরে ধীরে শুষে নেবে৷ হাত পরিষ্কার করার পর ময়শ্চারাইজার দিতে হবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Patchy and Rough Hands: শীতে খসখসে হয়ে পড়েছে হাত? যত্ন নিন এই সহজ ঘরোয়া উপায়ে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement