advertisement

Flaky Skin : শীতে ফুটিফাটা ত্বক এড়াতে চান? রইল কিছু সহজ টিপস

Last Updated:

কিছু সহজ টিপস মেনে চললেই শীতেও ত্বক পেলব থাকবে (tips to avoid flaky skin in winter)

শুকনো, খড়ি ওঠা ত্বক শীতে বিরক্তির অন্যতম কারণ৷ শৈত্যপ্রবাহ ত্বককে শুষ্ক করে তোলে৷ ফলে দেখতে বিবর্ণ লাগে৷ শীতে ত্বকের অবহেলা করলে ত্বক আরও ফুটিফাটা হয়ে ওঠে৷ অথচ কিছু সহজ টিপস মেনে চললেই শীতেও ত্বক পেলব থাকবে (tips to avoid flaky skin in winter)৷
আর্দ্রতা-
ত্বকের যত্নের জন্য শীতে সবথেকে বিশ্বাসযোগ্য উপায় হল ময়শ্চারাইজিং৷ ময়শ্চারাইজার ত্বককে শুষ্কতার হাত থেকে রক্ষা করে৷ ত্বকের ধরন বুঝে সঠিক ময়শ্চারাইজার বেছে নিতে হবে৷ ক্ষতিকর রাসায়নিক এড়াতে চাইলে ব্যবহার করতে পারেন নারকেল তেল বা সূর্যমুখী তেলের মতো প্রাকৃতিক উপাদান৷
advertisement
advertisement
দিনের নির্দিষ্ট সময় ত্বকে দিন ময়শ্চারাইজারের প্রলেপ৷ স্নানের পর ত্বকের পোরসের মুখ খোলা থাকে৷ এ সময় ময়শ্চারাইজার দেওয়ার জন্য আদর্শ৷ রাতে ঘুমোতে যাওয়ার আগেও ত্বেক দিতে পারেন ময়শ্চারাইজারের প্রলেপ৷
আবহাওয়ায় ময়শ্চার কমে যায় বলে তার প্রভাব পড়ে ত্বকেও৷ তাই ঘরে ব্যবহার করতে পারেন হিউমিডিফায়ার৷ এতে ঘরের আর্দ্রতা এবং আপনার ত্বকের স্বাস্থ্য, ভাল থাকে দু’টিই৷
advertisement
ত্বকে শুধু ক্রিম বা ময়শ্চারাইজারের পরশ দিলেই হবে না৷ ত্বকের উজ্জ্বলতার জন্য দরকার উপযুক্ত আহারও৷ স্বাস্থ্যকর ফ্যাট আছে এমন খাবার যেমন ড্রাই ফ্রুট, নির্দিষ্ট দানাশস্য রাখুন ডায়েটে৷ এতে ঠান্ডায় ত্বক ভাল থাকে৷ পাশাপাশি প্রোটিনের জন্য খান মাছ ও ডিম৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Flaky Skin : শীতে ফুটিফাটা ত্বক এড়াতে চান? রইল কিছু সহজ টিপস
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement