advertisement

ঘরের মধ্যেই রয়েছে এইসব কিছু, সহজেই কাজে লাগান ঘর পরিষ্কারের কাজে

Last Updated:

লেবু আর ভিনিগারের মিশ্রণ ঘর পরিষ্কারের জন্য বহুল ব্যবহৃত৷ এমনকি এটি ব্যবহার করলে সারা ঘরে সুগন্ধ ছড়াবে৷ তাই এই বিজয়ায় বাড়ি সাজান নতুনের মতো করে৷

রাত পোহালেই বিজয়া দশমী৷ মন খারাপ, বিষাদ তো আছেই৷ কিন্তু তা বলে তো আর জগতের নিয়ম থেমে থাকবে না৷ বড়দের প্রণাম, ছোটদের আশীর্বাদ- সবই হবে আগামিকাল৷ বাড়িতে আত্মীয় সমাগম হবে৷ রকমারি পদ থাকবে, আর থাকবে ঘর পরিষ্কারের তোড়জোড়৷ কীভাবে কী করবেন ভেবে উঠতে পারছেন না তো? তার হদিশই দেব৷
আপনার বাড়িতেই আছে এমন কয়েকটি জিনিস যা দিয়ে অতি সহজেই ঘর হবে তকতকে৷
শেভিং ক্রিম
দাড়ি কামানোর ক্রিম তো সবার বাড়িতেই থাকে৷ কিন্তু তা দিয়ে যে জিনিস পরিষ্কার হয় তা হয়তো অনেকেই জানেন না৷ কার্পেট জুয়েলারি বাথরুম সবই তকতকে হবে এই সামান্য উপকরণে৷ এমনকি গাড়িও পরিষ্কার করতে পারবেন এই জিনিস দিয়ে৷
advertisement
advertisement
অলিভ অয়েল
এতদিন তো স্নানের পরে গায়ে মাখার জন্য অলিভ অয়েল ব্যবহার করেছেন৷ এবার পরিষ্কারের কাজে লাগান৷  কাঠের জিনিস খুবই ভাল পরিষ্কার হয় এটি দিয়ে৷ তাই আসবাবপত্র পরিষ্কারের কাজে লাগাতেই পারেন৷ এর কিছুক্ষণ পরে শুকনো করে মুছে ফেলুন৷ দেখবেন নতুনের মতো লাগছে৷
advertisement
লেবু-ভিনিগার
লেবু আর ভিনিগারের মিশ্রণ ঘর পরিষ্কারের জন্য বহুল ব্যবহৃত৷ এমনকি এটি ব্যবহার করলে সারা ঘরে সুগন্ধ ছড়াবে৷ তাই এই বিজয়ায় বাড়ি সাজান নতুনের মতো করে৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ঘরের মধ্যেই রয়েছে এইসব কিছু, সহজেই কাজে লাগান ঘর পরিষ্কারের কাজে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement