advertisement

Rose water in winter : শুষ্ক, সেনসিটিভ বা তৈলাক্ত, সব ধরনের ত্বকে শীতের যত্নে দিন গোলাপজল

Last Updated:

শীতে ত্বককে প্রাণবন্ত করে তোলে গোলাপজল৷ শীতে কীভাবে সব ধরনের ত্বক ভাল রাখে গোলাপজল, জেনে নিন (rose water for all skin types in winter)

শীতে আমাদের সকলের ত্বকই কমবেশি শুষ্ক হয়ে পড়ে৷ আমাদের এমন একটি ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে, যাতে স্কিনপোরস আটকে না যায়৷ আবার একইসঙ্গে ত্বক উজ্জ্বল ও নরম থাকে৷ একাধিক জিনিস আমরা ব্যবহার কতে পারি৷ তবে ত্বকের জন্য সেরা হল গোলাপজল৷ যে কোনও ধরনের ত্বকেই  গোলাপজল ব্যবহার করা যায়৷ শীতে ত্বককে প্রাণবন্ত করে তোলে গোলাপজল৷ শীতে কীভাবে সব ধরনের ত্বক ভাল রাখে গোলাপজল, জেনে নিন (rose water for all skin types in winter) ৷
শুষ্ক ত্বকের জন্য গোলাপজল কার্যকরী ময়শ্চারাইজার৷ গোলাপজল মুখে স্প্রে করে আলতো হাতে মালিশ করুন৷ প্রতি রাতে মেনে চলুন এই রূপরুটিন৷ বিকল্প উপায়ে ময়শ্চারাইজারের সঙ্গেও গোলাপজল মিশিয়ে নিতে পারেন৷ এর ফলে সহজেই ত্বকের সঙ্গে মিশে যায় ময়শ্চারাইজার৷
advertisement
advertisement
আরও পড়ুন : গরম চা বা কফিতে কেন চিনি খাবেন না, জেনে নিন
সেনসিটিভ ত্বকের জন্য গোলাপজল-
যাঁদের ত্বক সেনসিটিভ, তাঁদের জন্য গোলাপজলই সেরা টোনার৷ গ্লিসারিন ও লেবুরসের সঙ্গে গোলাপজল মিশিয়ে রাখুন৷ দিনের যে কোনও সময়ে এই মিশ্রণ ব্যবহার করতে পারেন ত্বকে৷ এতে আপনার ত্বক নরম ও উজ্জ্বল হবে৷ ত্বক থেকে দূর হবে বার্ধক্যের ছাপ৷
advertisement
অর্ধেক কাপ গোলাপজলের সঙ্গে মেশান এক চামচ অ্যাপল সিডার ভিনিগার৷ তুলোর বলের সাহায্যে এই মিশ্রণ লাগিয়ে নিন মুখে৷ কিছু ক্ষণের জন্য রেখে ধুয়ে ফেলুন৷ এর ফলে আপনার ত্বক নরম, উজ্জ্বল ও চিরনবীন থাকবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Rose water in winter : শুষ্ক, সেনসিটিভ বা তৈলাক্ত, সব ধরনের ত্বকে শীতের যত্নে দিন গোলাপজল
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement