advertisement

সম্পর্ক এড়িয়ে ফোনে মনযোগ ! এখনই শুধরে যান

Last Updated:

টেলিফোন রোজকার জীবনে এনেছে অনেক বৈচিত্র । দূরকে করেছে নিকট । যোগাযোগ ব্যবস্থায় এমন বৈপ্লবিক পরিবর্তন আসার পরে এখন নিঃসন্দেহেই বলা যায় সারা পৃথিবী এখন হাতের মুঠোয় ।

#কলকাতা: টেলিফোন রোজকার জীবনে এনেছে অনেক বৈচিত্র । দূরকে করেছে নিকট । যোগাযোগ ব্যবস্থায় এমন বৈপ্লবিক পরিবর্তন আসার পরে এখন নিঃসন্দেহেই বলা যায় সারা পৃথিবী এখন হাতের মুঠোয় ।
সম্প্রতি এক গবেষণা বলছে টেলিফোন শুধুই এক প্রান্তের সাথে অন্য প্রান্তের যোগাযোগ সাধনই করেনা, বিচ্ছেদ ও ঘটায় । সঙ্গীর সাথে ঝগড়া বা মনমালিন্যের অন্যতম কারণ এই ফোন । সঙ্গীকে সময় না দিয়ে  আপনি ফোনেই ব্যস্ত । যদি এমন করে থাকেন নিজেকে শুধরে নিন । এখন কাছাকাছি মানুষ সামনে বসে বেশিক্ষণ কথা বলার থেকে দূরের কোনও আত্মীয়ের সঙ্গে কথা বলতেই বেশি আগ্রহী । দূরবর্তী কোনও সম্পর্ক রক্ষার ক্ষেত্রে হতে পারে পদ্ধতি ঠিক । তবে কাছাকাছি যাঁরা আছেন তাঁদের ক্ষেত্রে এই সূত্র প্রয়োগ করলে ফল উল্টো হবে ।
advertisement
ব্রিটেন বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় দাবি করা হয়েছে সামনে বসে কারও সাথে কথা বলার সময়ে আজকাল বারবার মোবাইল ফোনটার দিকেই বেশি নজর থাকে কোনও কল, মেসেজ বা ই-মেল এসেছে আসেনি তো ? দেখি । সম্পর্ক অবহেলা করে ফোনের দিকে বেশি নজর দিলে তার বিপরীত ফল হবে ।
advertisement
এছাড়াও বিভিন্ন সমীক্ষায় জানা গেছে পরিবার, সম্পর্ক, দায়িত্ব-কর্তব্যে সচেতন হতে হলে আপনজনের সাথে কথা বলার সময় অতিরিক্ত মাত্রায় ফোনের ব্যবহার না করাই ভাল । আত্মীয়-স্বজন, প্রতিবেশী বা মনের মানুষ কে সময় দিন, চোখে চোখ রেখে কথা বলুন । তাঁদের সুবিধা অসুবিধা সম্বন্ধে নিজেকে অবগত করান । দেখবেন অনেক সহজ, সরল, শান্তির জীবন যাপন করতে পারবেন ।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সম্পর্ক এড়িয়ে ফোনে মনযোগ ! এখনই শুধরে যান
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement