advertisement

Purulia Tourism: পুরুলিয়া ভ্রমণে সেরা ঠিকানা! পর্যটকদের মন কাড়ছে পুরুলিয়ার কাশীপুর রাজবাড়ি, আজও দেখতে পাবেন রাজাদের শিকার করা বাঘেদের

Last Updated:

Purulia Tourism: পুরুলিয়ার রুক্ষ মাটির বুকে এক টুকরো ইতিহাস হল কাশীপুর রাজবাড়ি। রাজবংশের এই স্মৃতিবিজড়িত প্রাসাদে আজও সংরক্ষিত আছে রাজাদের শিকার করা বাঘের দেহাংশ। পর্যটকদের কাছে এই রাজবাড়ি এখন অন্যতম প্রধান আকর্ষণ। পাহাড় আর জঙ্গলের মাঝে রাজকীয় অনুভূতির স্বাদ পেতে একবার ঢুঁ মেরে আসুন এখানে।

+
রাজাদের

রাজাদের শিকার করা বাঘ

পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়ার কাশীপুর রাজবাড়িতে আজও সংরক্ষিত রয়েছে আটটি বাঘ। তবে এগুলির একটিও জীবন্ত নয়। প্রাচীনকালে রাজাদের শিকার করা বাঘের চামড়া, চোখ, দাঁত, নখ ও দেহ অক্ষত রেখে সেগুলিকে স্টাফিং করা হয়েছিল। বর্তমানে এই সংরক্ষিত বাঘগুলিকে আরও উন্নত পদ্ধতিতে রক্ষণাবেক্ষণের জন্য বোম্বে থেকে আগত বিশেষজ্ঞদের মাধ্যমে নতুন করে সংস্কার ও প্রস্তুত করা হচ্ছে। যা ভবিষ্যতে রাজবাড়ির নান্দনিকতা ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে এবং এক অনন্য সৌন্দর্যের নিদর্শনে পরিণত করবে। এর ফলে পর্যটক ও দর্শনার্থীদের কাছে রাজবাড়ি একটি আকর্ষণীয় ও মনোমুগ্ধকর গন্তব্যস্থল হিসেবে প্রতিষ্ঠিত হবে।
রাজবাড়ির তত্ত্বাবধায়ক লক্ষ্মীকান্ত মালাকার জানান, “কেবল বাঘই নয়, রাজাদের শিকার করা হরিণ ও অন্যান্য বনজ প্রাণীর সংরক্ষিত দেহাবশেষও একইভাবে সংস্কার করা হচ্ছে। পরবর্তীতে এগুলিকে রাজবাড়ির বিভিন্ন প্রান্তে সযত্নে স্থাপন করা হবে, যাতে ঐতিহ্য ও শৈল্পিক সৌন্দর্য আরও উজ্জ্বল হয়ে ওঠে।”
advertisement
advertisement
জানা যায়, প্রাচীন সময়ে বিভিন্ন রাজা ভিন্ন ভিন্ন জায়গা থেকে এই বাঘ ও অন্যান্য পশু শিকার করতেন। সেই সময়ের স্মৃতিচিহ্ন সংরক্ষণ করতেই এগুলিকে বিশেষ পদ্ধতিতে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। শিকার করা বাঘ ও হরিণের দেহাবশেষ যত্নসহকারে স্টাফিং করে রাখা হয়েছিল, যা আজও রাজবাড়ির অন্দরমহলে অতীতের ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষ্য বহন করছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রাচীনকালের এই সব স্মৃতিচিহ্ন আজও ইতিহাসকে আমাদের সামনে জীবন্ত করে তোলে। এই গুলো শুধু এক একটি নিদর্শন নয়, বরং অতীতের গৌরবময় অধ্যায়ের নীরব সাক্ষী। এই সমস্ত স্মৃতিচিহ্ন রাজাদের জীবনশৈলী সম্পর্কেও আমাদের ধারণা দেয় তাদের রাজত্ব ও শাসনব্যবস্থার। এই স্মৃতিচিহ্নগুলোর মাধ্যমে আমরা তৎকালীন রাজাদের জীবনযাপন, তাদের রুচি, সংস্কৃতি ও চিন্তাধারার পরিচয় পাই।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Purulia Tourism: পুরুলিয়া ভ্রমণে সেরা ঠিকানা! পর্যটকদের মন কাড়ছে পুরুলিয়ার কাশীপুর রাজবাড়ি, আজও দেখতে পাবেন রাজাদের শিকার করা বাঘেদের
Next Article
advertisement
PM Modi in Israel: 'সন্ত্রাসবাদের কোনও অজুহাত হয় না!' ৭ অক্টোবরের হামলার নিন্দা, ইজরায়েলের পাশে থাকার দৃঢ় বার্তা মোদির
'সন্ত্রাসবাদের কোনও অজুহাত হয় না!' ৭/১০ হামলার নিন্দা, ইজরায়েলের পাশে থাকার বার্তা মোদির
  • ইজরায়েলের সংসদে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোরাল বার্তা মোদির৷

  • সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ইজরায়েলের পাশে ভারত, জানালেন প্রধানমন্ত্রী৷

  • ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার নিন্দা মোদির৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement