advertisement

Youtuber Aishwarya : কান্নায় ভেঙে পড়লেন কিশোরী ইউটিউবার ঐশ্বর্য, ট্রোলিংবিদ্ধ হয়েও কীভাবে স্বাভাবিক থাকা যায়, বললেন মনোবিদ শ্রীময়ী

Last Updated:

Youtuber Aishwarya : একে নিছক মনোযোগ নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতা বলে মানতে নারাজ মনোবিদ ৷

ইউটিউবার, ঐশ্বর্য মুখোপাধ্যায়
ইউটিউবার, ঐশ্বর্য মুখোপাধ্যায়
কলকাতা : ক্রমাগত ট্রোলিংয়ের শিকার হয়ে বিপর্যস্ত এক কিশোরী ইউটিউবার ৷ সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে কান্নায় ভেঙে পড়েছে ওই ইউটিউবার, ঐশ্বর্য মুখোপাধ্যায় । কিশোরীর আর্তি, ইউটিউবের দুনিয়ায় তাঁকে লাগাতার ট্রোলিং করা হচ্ছে । তিনি আর সহ্য করতে পারছেন না । কাতর কণ্ঠে বলেছেন, তাঁর কাছে দু’টি মাত্র রাস্তা খোলা রয়েছে । হয়, তিনি পুলিশের কাছে যাবেন । নয়তো পৃথিবী থেকে বিদায় নেবেন ৷ এই ছবি বা বলা ভাল, এই পরিস্থিতি কতটা ভয়াবহ ? প্রশ্ন রাখা হয়েছিল মনোবিদ শ্রীময়ী তরফদারের কাছে ৷ তিনি মনে করেন ওই কিশোরী ইউটিউবারের মধ্যে অপরিণতমনস্কতার কিছুটা পরিচয় পাওয়া গিয়েছে ৷ তা ছাড়া তাঁর বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে বলেও ধারণা শ্রীময়ীর ৷ সেই সমস্যা থেকেই হয়তো অসঙ্গতিপূর্ণ আতঙ্ক মনের মধ্যে বাসা তৈরি করেছে ৷ যার ফলে মনে হচ্ছে সকলেই তাঁর বিরুদ্ধে গিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ৷ তাই বিহ্বল হয়ে ঐশ্বর্য সাহায্য চাইছেন বলে মত শ্রীময়ীর ৷ একে নিছক মনোযোগ নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতা বলে মানতে নারাজ মনোবিদ ৷
ইউটিউবার ঐশ্বর্যর দাবি, তিনি তাঁর মায়ের সাহায্য নিয়ে ভিডিও তৈরি করেন ৷ কিন্তু বাকি ইউটিউবারদের অভিযোগ, ঐশ্বর্য তাঁর দিদি এবং সেলেব্রিটি জামাইবাবুর সাহায্যেই জনপ্রিয়তা কুড়িয়েছেন ৷ তাঁরা না থাকলে আদতে ঐশ্বর্য কিছুই করে উঠতে পারতেন না ৷ বক্তব্য বাকি ইউটিউবারদের ৷ এই সমালোচনা নিতে পারছেন না এই কিশোরী ৷ তাঁর বক্তব্য, বাড়ির কোনও অনুষ্ঠানে ব্লগ তৈরি করলে তাঁর দিদি ও জামাইবাবু তো থাকবেনই ৷ তিনি কি তাঁদের আসতে নিষেধ করে দেবেন ? প্রশ্ন ঐশ্বর্যর ৷
advertisement
সামাজিক মাধ্যমে একদিকে যেমন প্রশংসা আসবে, তেমনই অন্যদিকে ধেয়ে আসবে সমালোচনাও ৷ বলছেন শ্রীময়ী ৷ সেটাই হয়তো ইউটিউবার ঐশ্বর্য মেনে নিতে পারছেন না ৷ বা, প্রশংসার মতো সমালোচনা সহ্য করার মতো মানসিকতা তাঁর তৈরি হয়নি ৷ ফলে তিনি সাহায্য চাইছেন ৷ কোনও বন্ধু, এমনকি পুলিশের কাছেও হয়তো তিনি সাহায্যই খুঁজছেন ৷ ধারণা শ্রীময়ীর ৷ তাঁর সমস্যাকে সহমর্মিতার চোখেই দেখতে হবে বলে মত এই মনোবিদের ৷ তাঁর পরামর্শ, প্রশংসার মতো সমালোচনাকেও সহ্য করতে হবে ৷ তার জন্য দরকার মানসিক প্রস্তুতি ৷ সেই ক্ষমতা ও আত্মবিশ্বাস আসবে নিজেকে ভাল করে চিনলেই ৷ নিজেকে স্বচ্ছভাবে জানলে, নিজের কাজের প্রতি আত্মবিশ্বাস থাকলে কোনও সমালোচনাই কাউকে বিদ্ধ করতে পারবে না ৷ তখন মনে হবে না যে আত্মহননই একমাত্র পথ ৷
advertisement
advertisement
মনোবিদ শ্রীময়ী তরফদার
আরও পড়ুন : অফিসের কাজের চাপে বিপর্যস্ত দাম্পত্য? স্ট্রেস পেরিয়ে বাঁচিয়ে তুলুন বিয়েকে
নেটিজেন ও ইউটিউবাররা সকলেই হয়তো কিশোরীকে ব্যক্তিগত আক্রমণ করেননি ৷ বলতে চেয়েছেন কনটেন্ট নিয়ে ৷ কিন্তু সবকিছু ছাপিয়ে তাঁর মনে হচ্ছে এ সব আক্রমণই আদতে ব্যক্তিগত আক্রমণ ৷ তবে সব কিছুর তুলনায় বড় করে দেখতে হবে ইউটিউবারের সাহায্যপ্রার্থী হয়ে আর্তিকে ৷ এই ‘ক্রাই ফর হেল্প’ পেরিয়ে আসতে তাঁর প্রয়োজন মানসিক স্বাস্থ্যকর্মীর সাহায্য ৷ বলছেন শ্রীময়ী ৷ কিশোরীর মানসিক গঠন সেভাবেই তৈরি হতে হবে যাতে কেউ প্রশংসা করলেই যেন তিনি পাহাড়ের শীর্ষবিন্দুতে উঠে না পড়েন ৷ আবার কারওর সমালোচনাতেই যেন পাহাড় থেকে নীচে পড়ে না যান ৷ সর্বোপরি নিজের দক্ষতাই শেষ কথা ৷ এমনভাবে, এমন জায়গায় নিজের কাজকে নিয়ে যেতে হবে যাতে দক্ষতা নিয়ে প্রশ্ন উঠবেই না ৷ এবং মনে রাখতে হবে সোশ্যাল দুনিয়া এমন একটা জায়গা যেখানে প্রশংসা ও সমালোচনা দুই-ই খুব সহজে পাওয়া যায় ৷ তাই নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যাতে ‘ক্রেজ’ বা ‘ক্রিটিসিজম’ কোনও কিছুতেই আমি ভেসে না যাই ৷ মত মনোবিদ শ্রীময়ীর৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Youtuber Aishwarya : কান্নায় ভেঙে পড়লেন কিশোরী ইউটিউবার ঐশ্বর্য, ট্রোলিংবিদ্ধ হয়েও কীভাবে স্বাভাবিক থাকা যায়, বললেন মনোবিদ শ্রীময়ী
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement