advertisement

আলিঙ্গনেই সুস্থতা, জেনে নিন দিনে কত বার জড়িয়ে ধরবেন প্রিয়জনকে

Last Updated:

Positive effects of hugging: মানসিক উদ্বেগ কাটানোর জন্য আলিঙ্গনের কোনও বিকল্প নেই৷ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করতেও দরকার আলিঙ্গন৷ কিন্তু সারা দিনে গড়ে কত বার আলিঙ্গন দরকার?

মানসিক উদ্বেগ কাটানোর জন্য আলিঙ্গনের কোনও বিকল্প নেই
মানসিক উদ্বেগ কাটানোর জন্য আলিঙ্গনের কোনও বিকল্প নেই
বিভিন্ন ভাষা ও শরীরী অঙ্গভঙ্গিতে আমরা ভালবাসার কথা প্রকাশ করি৷ কেউ মুখে বলেন৷ কেউ আবার উপহারে বিশ্বাসী৷ অনেকে আবার আবেগের আতিশয্যে আলিঙ্গন করেন৷ ভালবেসে জড়িয়ে ধরার মাধ্যমে শুধু প্রেমের প্রকাশ হয়, তাই নয়৷ শরীরের সুস্থতার পক্ষেও উপকারী৷ প্রিয়জনের স্পর্শ পেলে মন ভাল হয়ে যায়৷ মানসিক উদ্বেগ কাটানোর জন্য আলিঙ্গনের কোনও বিকল্প নেই৷ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করতেও দরকার আলিঙ্গন৷ কিন্তু সারা দিনে গড়ে কত বার আলিঙ্গন দরকার?
জনপ্রিয় মনোবিদ ভার্জিনিয়া স্যাটির মনে করেন দৈনিক গড়ে চার বার আলিঙ্গন প্রয়োজন৷ ক্ষতি নেই ৮ থেকে ১২ বার আলিঙ্গনেও৷ মনের মানুষের স্পর্শে স্ট্রেস, উদ্বেগ, ডিপ্রেশন-সহ মনখারাপের সব উপকরণ দূর হয়ে যায়৷
উচ্চরক্তচাপ, হাঁপানি, মধুমেহর পাশাপাশি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার নিয়ন্ত্রণেও টোটকাও গাঢ় আলিঙ্গন৷ যদি আবেগের টানাপড়েনে কষ্ট পান, আলিঙ্গন আপনার দাওয়াই হতে পারে৷ নন ভার্বাল মেসেজের মধ্যে আলিঙ্গন বা জড়িয়ে ধরা প্রথম সারিতে৷ প্রাকৃতিক ভাবে মানসিক যদি যন্ত্রণা উপশম করতে চান, তাহলেও জড়িয়ে ধরুন প্রিয়জনকে৷
advertisement
advertisement
আরও পড়ুন :  সহজলভ্য সুস্বাদু আমড়াতেই লুকিয়ে আপনার জটিল রোগের সমাধান
জড়িয়ে ধরার মতো প্রিয়জন নেই? তাহলে ও সমস্যা নেই৷ পোষ্যদের সঙ্গে সময় কাটান৷ নাচের মাধ্যমেও অবসর কাটাতে পারেন৷ যোগাভ্যাস চর্চাও মন ভাল রাখতে কার্যকরী৷ দরকারে প্রিয় বন্ধুর সঙ্গে ভিডিও কল করুন ৷ এই কাজগুলির ফলে ‘কাডল হরমোন’ বা অক্সিটোসিন ক্ষরণ হয়৷ ফলে শারীরিক ও মানসিক সমস্যা নিয়ন্ত্রণে থাকে৷ এখন অতিমারি পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে৷ তাই দূরত্ববিধি শিথিল হয়ে গিয়েছে৷ এ বার জড়িয়ে ধরুন প্রিয়জনকে৷ ভাল থাকুন৷ ভাল রাখুন৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
আলিঙ্গনেই সুস্থতা, জেনে নিন দিনে কত বার জড়িয়ে ধরবেন প্রিয়জনকে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement