advertisement

Pooja Recipe: পুজোর দিনে বানিয়ে ফেলুন পুরনো কলকাতার গন্ধমাখা সরমালাই পোলাও, রইল রেসিপি

Last Updated:

সাবেকি বাঙালি বাড়িতে আজকালকার 'ডায়েট' পোলাওয়ের 'নো এন্ট্রি' ছিল! রান্না হত সরমালাই পোলাও!

বাঙালি মানেই মিষ্টি চাই! তা সে যে ‘ফর্ম’-এই আসুক না কেন! সাবেকি বাঙালি বাড়িতে আজকালকার ‘ডায়েট’ পোলাওয়ের ‘নো এন্ট্রি’ ছিল! রান্না হত সরমালাই পোলাও! স্বাদে মিষ্টি, তবে খেলে পেট আইঢাই করবে না! খাওয়ার টেবিলে পিঠ চাপড়ানি গ্যারান্টিড! রইল রেসিপি–
সরমালাই পোলাও বানাতে লাগবে গোবিন্দভোগ চাল: ২০০ গ্রাম, দুধের মালাই বা সর: ১০০ গ্রাম, ঘি:১০০ গ্রাম, তেজপাতা: ২টো, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি: ৫-৬টি, নারকেলের দুধ: ১০০ গ্রাম, কচি ডাব:১টা (শাঁস টুকু), স্বাদমতো চিনি, আন্দাজমতো কাজুবাদাম, কিশমিশ, চেরি, আঙুর
নারকেলের দুধ দিয়ে চাল সেদ্ধ করে নিন। ঘি গরম করে তেজপাতা, গোটা গরমমশলা ফোড়ন দিন। মালাই বা সর ছোট টুকরোয় কেটে মিশিয়ে দিন। ভাজা ভাজা হয়ে এলে, নারকেলের শাঁস, কাজু, কিশমিশ, চিনি দিন। রান্না করা ভাত মিশিয়ে নামিয়ে নিন। উপরে ছড়িয়ে দিন চেরি, আঙুরের টুকরো।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pooja Recipe: পুজোর দিনে বানিয়ে ফেলুন পুরনো কলকাতার গন্ধমাখা সরমালাই পোলাও, রইল রেসিপি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement