advertisement

Poila Baishakh 2022 : নতুন বছরে নতুন ডায়েট! ওভো-ভেজেটেরিয়ান ডায়েট নিয়ে জানুন এখনই!

Last Updated:

Poila Baishakh 2022 : নতুন বছরে বরং সঙ্গে থাক নতুন কিছু, ওভো ভেজেটেরিয়ান ডায়েট!

সবজির মধ্যে ভিটামিন কে থাকে। যেমন পালং শাক, লেটুস, ব্রকোলি, ভেজিটেবল অয়েল, ব্লুবেরি, ডিম, চিজ, মাংস, মেটে, সয়াবিন ও গ্রিন টি।
সবজির মধ্যে ভিটামিন কে থাকে। যেমন পালং শাক, লেটুস, ব্রকোলি, ভেজিটেবল অয়েল, ব্লুবেরি, ডিম, চিজ, মাংস, মেটে, সয়াবিন ও গ্রিন টি।
#নয়াদিল্লি: দ্বারে কড়া নাড়তে চলেছে পয়লা বৈশাখ। পুরনো বছরে নিজেকে ফিট রাখার জন্য আমরা মেনে চলেছি নানা ধরনের ডায়েট। নতুন বছরে বরং সঙ্গে থাক নতুন কিছু, ওভো ভেজেটেরিয়ান ডায়েট! ঠিক কী কী থাকে এই ডায়েটে, কেমন করে তা মেনে চলতে হয়, তার স্বাস্থ্যগত উপকারিতাই বা কী, জেনে নেওয়া যাক এক এক করে!
ওভো ভেজেটেরিয়ান ডায়েট কী?
সম্প্রতি ওভো-ভেজেটেরিয়ান ডায়েটের বেশ ট্রেন্ড চলেছে। এটি মূলত নিরামিষ এবং ডিমের উপরে ভিত্তি করে করা হয়।
কী খেতে হবে এবং কী এড়িয়ে যাওয়া উচিত?
এই ডায়েটে সমস্ত ফল, সবজি, স্কোয়াস, ডাল, বিন এবং শস্য যেমন ভাত, কিনোয়া এবং বার্লি, সমস্ত সিড, মশলা, তাজা ভেষজ এবং ডিম ও ডিমের প্রোডাক্ট যেমন ডিমের সাদা অংশ, মেয়োনিজ, এগ নুডল এবং কিছু বেকড খাবার খাওয়া যায়। এই ডায়েটে যে কোনও প্রাণীজ খাবার যেমন মাংস, প্রাণীজ দুগ্ধ এবং চিজ, বাটার, আইসক্রিম, সাওয়ার ক্রিম এবং চিজের মতো দুধের প্রোডাক্টগুলি খাওয়া চলবে না।
advertisement
advertisement
কেন এটি বেছে নিচ্ছেন অনেকেই?
বিভিন্ন কারণে মানুষ ওভো-ভেজেটেরিয়ান ডায়েট বেছে নেন। কেউ কেউ ধর্মীয় কিংবা সাংস্কৃতিক কারণে করেন, আবার স্বাস্থ্যের কারণেও অনেকে এই ডায়েট করে থাকেন। যদিও এই ডায়েট বেছে নেওয়ার সাধারণ কারণ হল যখন একজন মানুষ নিরামিষাশী হতে চান কিন্তু দুগ্ধজাত খাবারে অ্যালার্জিক হন। অনেকে ভেজেটেরিয়ান ডায়েটে থাকাকালীন যথেষ্ট পুষ্টি না পাওয়ার জন্যও এই ডায়েট করে থাকেন।
advertisement
ওভো-ভেজেটেরিয়ান ডায়েট কি স্বাস্থ্যকর?
পুষ্টির দিক থেকে, ওভো-ভেজেটেরিয়ান ডায়েট হেলদি ফ্যাট, ভিটামিন এবং খনিজের সঙ্গে শরীরে যথেষ্ট প্রোটিনের জোগান দেয়। ডিমে ক্যালোরি কম রয়েছে এবং তাই প্রোটিনের জন্য মাংস না খেলেও ডিম খুব ভাল খাবার।
ওভো-ভেজেটেরিয়ান ডায়েটের সুবিধা
সঠিক এবং ব্যালেন্সডভাবে এই ডায়েট করলে, ওজন কমে যাওয়া, হার্টের স্বাস্থ্যের এবং টাইপ২ ডায়াবেটিসের উন্নতি ইত্যাদি ফল পাওয়া যায়।
advertisement
ওভো-ভেজেটেরিয়ান ডায়েটের অসুবিধা
এই খাদ্যাভাসে স্বাস্থ্যের সুবিধা থাকলেও এই ডায়েটের কিছু অতিরিক্ত প্রস্তুতির প্রয়োজন রয়েছে। এই ডায়েট করলে ভিটামিন বি ১২-এর ঘাটতি হতে পারে যা মাংসে প্রচুর পরিমাণে পাওয়া যায়।
তাই, এই ডায়েট করতে হলেও অতিরিক্ত সতর্কতা জরুরি। কারণ একজনের জন্য নির্দিষ্ট কোনও ডায়েট কাজে লাগলেও অন্যজনের ক্ষেত্রে তা নাও হতে পারে। সেক্ষেত্রে কোনও নতুন ডায়েট করার আগে একজন পুষ্টিবিদের পরামর্শ নেওয়া প্রয়োজন।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Poila Baishakh 2022 : নতুন বছরে নতুন ডায়েট! ওভো-ভেজেটেরিয়ান ডায়েট নিয়ে জানুন এখনই!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement