advertisement

Uses of Orange Peels : কেক তৈরি থেকে গ্যাসের আভেন পরিষ্কার, কমলালেবুর খোসা ফেলে না দিয়ে ব্যবহার করুন নানা কাজে

Last Updated:

কমলালেবুর খোসা ভরপুর স্বাস্থ্যকর উপকারিতায় (benefits of orange)

গুণের ভারে কমলালেবুর তুলনায় কম যায় না এর খোসাও৷ কমলালেবু খাওয়ার পর এর খোসা ফেলে না দিয়ে ব্যবহার করুন নানা কাজে (utilities of orange peels)৷ রান্নার উপকরণ থেকে শুরু করে ঘর গৃহস্থালির নানা কাজে ব্যবহার করা যায় কমলালেবুর খোসা৷ খাবারে কমলালেবুর খোসা মিশিয়ে নিলে খাদ্যগুণও বেড়ে যাবে অনেকটা৷ কারণ কমলালেবুর খোসা ভরপুর স্বাস্থ্যকর উপকারিতায় (benefits of orange peels)৷
কমলালেবুর খোসার কাজবাহার-
কেক বা স্যালাডের সজ্জায় গ্রেড করে দিন কমলালেবুর খোসা৷
advertisement
প্যাকেটে ব্রাউন শুগার রাখার সময় কমলালেবুর খোসা দিন৷ খোসার তৈলাক্ত অংশ ব্রাউন শুগারের আর্দ্রতা টেনে নিয়ে এটিকে ঝরঝরে রাখতে সাহায্য করে৷
কমলালেবুর খোসা দিয়ে তৈরি করুন ক্যান্ডি৷ চকোলেট সসে ডুবিয়ে খেতে দিব্যি লাগে৷
আরও পড়ুন : প্রতি মিনিটে ১১৫ বিরিয়ানির অর্ডার! বিদায়ী ২০২১-এ সবথেকে বেশি অনলাইনে কী খেতে চাইল ভারত
কমলালেবুর খোসার গুঁড়ো চায়ের সঙ্গে মিশিয়ে খেলেও অপূর্ব স্বাদ ও গন্ধ তৈরি হয়৷
advertisement
তেলচিটে আভেন বা রান্নাঘরের টাইলস পরিষ্কার করুন কমলালেবুর খোসা দিয়ে৷ এর স্বাভাবিক তেল ডিগ্রিজার ও ক্লিনার হিসেবে খুবই ভাল৷
বাসন থেকে জলের দাগ তুলতে কমলালেবুর খোসা ঘষুন৷ ব্যহার করুন কাঠের আসবাবপত্রের চেকনাই রক্ষা করতেও৷
আরও পড়ুন : তাঁর হাতেই শাড়িতে সাজেন দীপিকা থেকে ক্যাটরিনা, গৃহবধূ থেকে ডলি এখন তারকা ড্রেপার
ভিনিগার ও কমলালেবুর খোসার মিশ্রণ দিয়ে মুছলে ঝকঝকে তকতকে থাকবে ঘরের মেঝে৷
advertisement
ঘরের কোণায় কয়েক টুকরো রেখে দিলে দূর হবে ভ্যাপসা ভাব ও দুর্গন্ধ৷
এই খোসা গায়ে ঘষলে দূরে থাকবেন মশার কামড় থেকে৷ ব্যবহার করতে পারেন বডি স্ক্রাবর হিসেবেও৷
আরও পড়ুন : চরম শৈত্যপ্রবাহে সুস্থ থাকবেন কী করে, রইল টিপস
স্নানের তেলে মিশিয়ে নিন কমলালেবুর খোসার গুঁড়ো৷ এর ফলে উজ্জ্বল হবে আপনার ত্বক৷
advertisement
বাড়িতে খুব পিঁপড়ের উপদ্রব? যেখান দিয়ে পিঁপড়ে চলাচল করে সেখানে রেখে দিন কমলালেবুর খোসা৷ সমস্যা কমবে৷
যে পাত্রে ময়লা রাখেন, সেটি পরিষ্কার করুন কমলালেবুর খোসা দিয়ে৷ দুর্গন্ধ দূর হয়ে থাকবে মিষ্টি সুবাস৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Uses of Orange Peels : কেক তৈরি থেকে গ্যাসের আভেন পরিষ্কার, কমলালেবুর খোসা ফেলে না দিয়ে ব্যবহার করুন নানা কাজে
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement