advertisement

West Bardhaman News: কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজ্যের একমাত্র স্কুল! আজ ধুঁকছে পড়ুয়ার অভাবে

Last Updated:

West Bardhaman News: এটিই রাজ্যের একমাত্র স্কুল, যা একটা সময় ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে। এই বিদ্যালয়ের শিক্ষক, অশিক্ষক কর্মচারী সকলেই ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। কিন্তু বর্তমানে সেই বিদ্যালয় হারাতে বসেছে নিজের গরিমা।

+
দূষণে

দূষণে মুখ ঢেকেছে স্কুলের পড়ুয়ারা।

আসানসোল, পশ্চিম বর্ধমান: এটিই রাজ্যের একমাত্র স্কুল, যা একটা সময় ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে। এই বিদ্যালয়ের শিক্ষক, অশিক্ষক কর্মচারী সকলেই ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। কিন্তু বর্তমানে সেই বিদ্যালয় হারাতে বসেছে নিজের গরিমা। পড়ুয়ার অভাবে ধুঁকছে এই বিদ্যালয়টি। যদিও তার কারণ জানলে অবাক হতে হয়। বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল স্বাধীনতার অনেক আগে। কিন্তু সেই বিদ্যালয়ে আজ পড়ুয়াদের পাঠাতে চাইছেন না অভিভাবকরা।
জামুরিয়া শিল্পাঞ্চলে অবস্থিত ইকরা বাসন্তী বিজয় হাই স্কুল। বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল ১৯১১ সালে। তারপর থেকে ১৯৯৩ সাল পর্যন্ত এই বিদ্যালয়টি ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে। কয়েক বছর আগে পর্যন্ত এই বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা ছিল ১৫০০ এর কাছাকাছি। কিন্তু এখন পড়ুয়াদের সেই সংখ্যা অর্ধেক এসে দাঁড়িয়েছে। যা দেখে রীতিমত শঙ্কিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে স্থানীয় বাসিন্দা অনেকেই। কিন্তু কেন এমন পরিস্থিতি হচ্ছে এই বিদ্যালয়ের?
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দা থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, স্রেফ দূষণের কারণেই বিদ্যালয়টি নিজের ঐতিহ্য হারাতে বসেছে। ধীরে ধীরে কমে যাচ্ছে পড়ুয়াদের সংখ্যা। কারণ এই বিদ্যালয়ের আশপাশে গড়ে উঠেছে একাধিক স্পঞ্জ আয়রন কারখানা। সেখান থেকে দূষিত ছাই গোটা এলাকায় ছড়িয়ে পড়ছে। কালিতে ঢেকে গিয়েছে বিদ্যালয়। বিদ্যালয়ের চেয়ার, টেবিল, বেঞ্চ সবকিছুতেই কালো দূষিত কালির পরত দেখা যায়। এমনকি বিদ্যালয়ে চত্বরে যে সমস্ত গাছগুলি রয়েছে, সেই গাছগুলির পাতাও কালো কালিতে ঢেকেছে।
advertisement
আরও পড়ুনঃ সবুজ হালুয়ার উপর সাজানো অতিকায় লঙ্কা, বিয়েবাড়িতে মিষ্টিমুখ করতে গিয়ে ভিরমি খেলেন অতিথিরা; অনলাইনে ভাইরাল ‘মির্চি কা হালওয়া’
স্থানীয় বাসিন্দারা চাইছেন, দ্রুত এই পরিস্থিতির বদল হোক। কারখানা কর্তৃপক্ষগুলিকে সতর্ক করা হোক। কারখানাগুলির জন্য অনেকের কর্ম সংস্থান হচ্ছে। এলাকার আর্থ সামাজিক উন্নতি হচ্ছে। কিন্তু সেখান থেকে ছড়ানো দূষণে বহু মানুষ অসুবিধায় পড়ছেন। একটি ঐতিহ্যশালী বিদ্যালয় নিজের ঐতিহ্য হারাতে বসেছে। বিষয়টি জানতে পেরে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, এই বিষয়ে লিখিতভাবে কোনও আবেদন বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে করা হয়নি। যদিও বিষয়টি নিয়ে তিনি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন।
advertisement
নয়ন ঘোষ
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
West Bardhaman News: কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজ্যের একমাত্র স্কুল! আজ ধুঁকছে পড়ুয়ার অভাবে
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement