Cough and Cold: ঋতু বদলাতেই ঘরে-ঘরে জ্বর-সর্দি-কাশি, কীভাবে বাঁচবেন? রইল চিকিৎসকের টিপস
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Cough and Cold: বসন্তের আগমনের সঙ্গেই ঘরে ঘরে সর্দি কাশির বাড়বাড়ন্ত, কারণ কী? কীভাবে বাঁচবেন, জানুন চিকিৎসকের মতামত।
কলকাতা: তাপমাত্রার খামখেয়ালিপনা চলছে বাংলাজুড়ে। সকালের দিকে ঠান্ডা। বেলা বাড়তেই গরমের অনুভূতি। ফের বিকেলের পর শীত-শীত ভাব। এই ঋতু বদলেই ঘরে ঘরে ফিরেছে জ্বর-সর্দি-কাশি। কীভাবে বাঁচবেন এই অসুস্থতা থেকে? রইল চিকিৎসকের পরামর্শ।
চিকিৎসকদের মতে, বসন্তে ভোররাত আর মাঝ দুপুরের তাপমাত্রায় আকাশ পাতাল ফারাক । আর তাতেই শরীরের ফার্স্ট লাইন ডিফেন্স ভেঙে তছনছ । সেই সুযোগটাই নিচ্ছে ভাইরাস-ব্যাকটিরিয়ারা৷
আরও পড়ুন: ওষুধ ছাড়াই কমবে কোলেস্টেরল, মানতে হবে ৩ সহজ টিপস! জরুরি পরামর্শ চিকিৎসকের
ফুসফুস বিশেষজ্ঞ চিকিৎসক দেবরাজ যশের কথায়, “নতুন কোনও ভাইরাস নয়, প্রত্যেক বছরই যে ভাইরাসগুলো এই ঋতু পরিবর্তনের সময় দেখা যায় সেই ভাইরাসই রয়েছে । তবে এবারে ভাইরাসের মাত্রা অন্যবারের তুলনায় বেশি । যার অন্যতম একটি কারণ হল, শীতটা এবারে বেশি পড়েছিল, দূষণের মাত্রা বেড়েছে, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বেড়েছে । ফলে ঋতু পরিবর্তনের সময় এই ধরনের সমস্যা দেখা যাচ্ছে । তবে যথাযথ সময়ে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং নিউমোনিয়া ভ্যাকসিন নিলে এই বাড়াবাড়ির রোখা সম্ভব।”
advertisement
advertisement
আরও পড়ুন: ‘বাড়িতে ঢুকে গুলি করে মারব’, রাহুল গান্ধিকে হুমকি দিতেই আটক করণী সেনার নেতা
এই রোগ যে ভাইরাসের দরুন ছড়ায় সেটা মূলত এই শীতের শেষ আর গরমের শুরুর সময় সবচেয়ে বেশি সক্রিয় থাকে। আর যাঁর শরীরের প্রতিরোধক ক্ষমতা কম তাঁর পক্সের ঝুঁকি অনেক বেশি। ফলে পক্সের কোনওরকম লক্ষণ দেখলেই সাবধানতা নিন।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 20, 2026 6:56 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Cough and Cold: ঋতু বদলাতেই ঘরে-ঘরে জ্বর-সর্দি-কাশি, কীভাবে বাঁচবেন? রইল চিকিৎসকের টিপস










