advertisement

Health Benefits of Olive: চাটনি হোক বা আচার, বহু জটিল অসুখ দূর রাখতে শীতের আহারে অবশ্যই রাখুন জলপাই

Last Updated:

শীতকালে কেন জলপাই খেতেই হবে? (olive in winter diet) আসুন, দেখে নিই সেই একগুচ্ছ কারণ (health benefits of olive)৷

প্রাচীন গ্রিসে এই গাছের পাতাই ছিল অলিম্পিকজয়ীর শিরোপা৷ অলিভ বা জলপাইয়ের সঙ্গে মানবসভ্যতার সম্পর্ক প্রাচীন এবং ঐতিহ্যবাহী৷ খাদ্যতালিকায় এই ফল রাখার গুণাগুণ প্রচুর৷ শীতকালে কেন জলপাই খেতেই হবে? (olive in winter diet) আসুন, দেখে নিই সেই একগুচ্ছ কারণ (health benefits of olive)৷
# জলপাইয়ে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্ট আছে৷ ফলে কোলেস্টেরল অক্সিডেশনে কার্যকর ভূমিকা পালন করে এই উপাদান৷ তার ফলে হৃদরোগ থেকে দূরে থাকা যায়৷ জলপাইয়ে প্রচুর ফ্যাট বা স্নেহজাতীয় পদার্থ আছে৷ তবে সেই ফ্যাট হল মোনোস্যাচিওরেটেড৷ এর ফলে শরীরে ভাল কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পায়৷
আরও পড়ুন : ত্বকের রুক্ষতাকে ফুৎকারে উড়িয়ে উপভোগ করুন শীত
# জলপাই, বিশেষত ব্ল্যাক অলিভে প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে৷ গবেষণায় দাবি, ভিটামিন ই সমৃদ্ধ জলপাই ডায়েটে থাকলে কোলন ক্যানসার-সহ দেহের অন্যান্য অঙ্গে ক্যানসারের প্রকোপ কমে যায়৷
advertisement
advertisement
# জলপাইয়ের ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টি অক্সিড্যান্ট ত্বক ও চুলের পুষ্টিসাধন করে৷ ত্বক ও চুলের আর্দ্রতা বজায় থাকে জলপাইয়ের প্রভাবে৷ সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা পায় ত্বক৷ ত্বকের ক্যানসার এবং অকালে বুড়িয়ে যাওয়া বা জরার ছাপ পড়ার মতো সমস্যার হাত থেকেও মুক্তি পাওয়া যায়৷ সরাসরি খাওয়ার পাশাপাশি অলিভের তেল বা অলিভ অয়েলও কাজে লাগাতে পারেন ত্বকচর্চার ক্ষেত্রে৷ উষ্ণ জলে কয়েক ফোঁটা অলিভ অয়েল নিয়ে মুখে মাখুন৷ কিছু ক্ষণ রেখে ধুয়ে ফেলুন উষ্ণ জলে৷ স্নানের আগে অলিভ অয়েল দিয়ে ত্বক ময়শ্চারাইজ করতে পারেন৷ ডিমের কুসুমের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে কন্ডিশনিং করতে পারেন চুলও৷ ওই মিশ্রণ চুলে লাগিয়ে কিছু ক্ষণ অপেক্ষা করুন৷ তার পর ধুয়ে ফেলুন জলে৷
advertisement
আরও পড়ুন : সহজ এই উপায়গুলিতে শীতেও চুল থাকে মোলায়েম
# আলসার এবং গ্যাস্ট্রাইটিস উপশমের ক্ষেত্রেও জলপাইয়ের তেল ফলপ্রসূ৷ জলপাইয়ে থাকা ফাইবার পরিপাক ক্রিয়ায় সাহায্য করে৷
# কালো জলপাইয়ে প্রচুর পরিমাণে আয়রন আছে৷ শরীরে রক্তাল্পতা কমাতে জলপাই উপযোগী৷ সর্বোপরি সার্বিকভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও মজবুত করে জলপাইয়ের বিভিন্ন উপাদান৷
advertisement
আরও পড়ুন : হিমাঙ্কের নীচে থাকা গ্রামে পথের পাশে অমূল্য সম্পদ! ঠাকুমা-নাতনির আনন্দ ছুঁয়ে গেল নেটিজেনদেরও
# কালো জলপাইয়ে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে৷ চোখের স্বাস্থ্যের জন্য জলপাই গুরুত্বপূর্ণ৷ ছানি, গ্লকোমা, রাতকানা-সহ দৃষ্টিশক্তির বিভিন্ন সমস্যায় সমাধান হিসেবে কাজ করে জলপাই৷
তাই, চাটনি হোক বা আচার, শীতকালীন আহারে অবশ্যই রাখুন জলপাই৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Benefits of Olive: চাটনি হোক বা আচার, বহু জটিল অসুখ দূর রাখতে শীতের আহারে অবশ্যই রাখুন জলপাই
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement