advertisement

Winter Skin Care : ত্বকের রুক্ষতাকে ফুৎকারে উড়িয়ে উপভোগ করুন শীত

Last Updated:

আর্দ্রতার অভাবে ত্বক শুষ্ক (dry skin) হয়ে পড়ে৷ এর উপর আপনার ত্বক যদি চরিত্রগত দিক দিয়েই শুকনো ও স্পর্শকাতর হয়, তাহলে সমস্যা আরও বাড়বে৷

বাতাসে টানটান ভাব হাজির মানেই দোরগোড়ায় শীত (winter)৷ বেশিরভাগ ক্ষেত্রেই ত্বকের জন্য এই টানটান ভাব বেশ ক্ষতিকর হয়ে দাঁড়ায়৷ কারণ আর্দ্রতার  অভাবে ত্বক শুষ্ক (dry skin) হয়ে পড়ে৷ এর উপর আপনার ত্বক যদি চরিত্রগত দিক দিয়েই শুকনো ও স্পর্শকাতর হয়, তাহলে সমস্যা আরও বাড়বে৷ তাই যাঁদের ত্বক শুকনো, তাঁরা এই সময়ে বিশেষ যত্ন নিন৷ খেয়াল রাখুন যাতে স্বাভাবিক পেলবতা নষ্ট না হয়৷ ত্বক বিশেষজ্ঞ ডক্টর অঞ্চল পন্থ তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন৷ সেখানে তিনি একাধিক টিপস দিয়েছেন শীতে ত্বকের সমস্যা থেকে মুক্তি পাওয়ার (skin care in winter)৷
আরও পড়ুন : সহজ এই উপায়গুলিতে শীতেও চুল থাকে মোলায়েম
# প্রয়োজনীয় টিপস শেয়ার করে অঞ্চল লিখেছেন, ‘‘চারদিকে শীত যখন এসেই গেল, তখন শুষ্কতা দূর করতে এ সময় ত্বকের বিশেষ খেয়াল রাখতেই হবে৷
# সম্ভব হলে স্নান করুন ঠান্ডা জলেই৷ খুব গরম জলে স্নান করলে ত্বক আরও শুকনো হয়ে পড়ে৷ একান্তই ঠান্ডা জলে স্নান করা সম্ভব না হলে ঠান্ডা ও গরম জল মিশিয়ে স্নান করুন৷ সরাসরি গরম জলে স্নান না করাই ভাল৷
advertisement
advertisement
আরও পড়ুন : কনকনে শীতে দাঁতের যন্ত্রণা এড়াতে এখনই ডায়েটে রাখুন এই খাবারগুলি
# শীতে ব্যবহার করুন গ্লিসারিন সাবান৷ যে সাবানে ক্ষার অত্যন্ত বেশি, শীতে সেই সাবান ত্বকের ক্ষতি করে৷
# স্নানের পর গায়ে জলীয় পরশ থাকতে থাকতেই ময়শ্চারাইজার মাখুন৷ এতে আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে৷ কখন ত্বক সম্পূর্ণ শুকনো হবে, তার পর ময়শ্চারাইজার মাখব-এই ভেবে অপেক্ষা করে থাকবেন না৷
advertisement
আরও পড়ুন : ডেঙ্গু যন্ত্রণা থেকে বাতের ব্যথা উপশম, শিউলি অব্যর্থ শারীরিক নানা সমস্যায়
# সব সময় সুতির তোয়ালে ব্যবহার করুন৷ শীতেও শীতবস্ত্র ছাড়া অন্যান্য পোশাক সুতিরই পরুন৷
# সারা দেহের ত্বকের সঙ্গে বিশেষ যত্ন নিন হাত ও পায়ের৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Winter Skin Care : ত্বকের রুক্ষতাকে ফুৎকারে উড়িয়ে উপভোগ করুন শীত
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement