advertisement

North Bengal Trip: পাহাড় জঙ্গলে ঘেরা অজানা এই পাহাড়ি গ্রাম! পর্যটকদের কাছে স্বর্গরাজ্য! কীসের টানে ছুটছে সবাই?

Last Updated:

North Bengal Trip: পাহাড়ের কোলে যেন এক টুকরো স্বর্গ। বর্তমানে উত্তরবঙ্গের বিভিন্ন অজানা গ্রাম গুলির মধ্যে কারমাট বনবস্তি অন্যতম। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে ১০ নং জাতীয় সড়কের কালিঝোরা বাজার থেকে হাতের বাঁদিকে উঠে যায় এই গ্রামের রাস্তা।

+
কারমাট

কারমাট বনবস্তি

দার্জিলিং: উত্তরবঙ্গ মানে পর্যটকদের কাছে নানা অজানা গ্রামের অফুরন্ত ঠিকানা। উত্তরবঙ্গ জুড়ে রয়েছে সারি সারি পাহাড় জঙ্গল থেকে শুরু করে পাহাড়ি খরস্রোতা নদী যা বরাবরই মন মুগ্ধ করে পর্যটকদের। বর্তমানে শহরের ভিরবার ছেড়ে সকলেই খোলা মুক্ত আকাশে নিরিবিলি কোন গ্রামেই রাত্রিযাপন করতে বেশি ভালবাসে। সেই অর্থেই বর্তমানে পর্যটনে নতুন করে আলো ফুটছে পাহাড়ের কোলে অজানা গ্রামগুলিতে।
হাতে একটু সময় পেলেই পাহাড়প্রেমিরা ছুটে যেতে চায় পাহাড়ের কোলে। যেখানে নেই কোনও দূষণ, কোনও যানজট। নেই শহরের কোলাহল, শুধু রয়েছে প্রকৃতির মাঝে মুক্ত আকাশে অফুরন্ত অক্সিজেন, চারিদিকে সারি সারি পাহাড়, রংবেরঙের ফুল, আকাশ জুড়ে মেঘের ভেলা আর নাম না জানা কত শত পাখির ডাক।
আরও পড়ুনঃ কমে ক্যানসারের ঝুঁকি! গাঁটের বিষ যন্ত্রণার জন্য অব্যর্থ! ২ মিনিটে বাড়িতে বানিয়ে ফেলুন হলুদ চা, কীভাবে জানুন
পাহাড়ের কোলে যেন এক টুকরো স্বর্গ। বর্তমানে উত্তরবঙ্গের বিভিন্ন অজানা গ্রাম গুলির মধ্যে কারমাট বনবস্তি অন্যতম। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে ১০ নং জাতীয় সড়কের কালিঝোরা বাজার থেকে হাতের বাঁদিকে উঠে যায় এই গ্রামের রাস্তা। এই রাস্তায় প্রবেশের মুখেই পাহাড়ি আঁকাবাঁকা পথে দু-হাত দিয়ে স্বাগত জানাবে সবুজে ঘেরা পাহাড়ি জঙ্গল তার মাঝে এই রাস্তা জুড়ে চলবে গাছের ফাঁকে রোদের ঝলকানি মাঝে মাঝে উঁকি দেবে পাহাড়ের বুক চিরে বয়ে চলা তিস্তা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জিমের দরকার নেই, বাড়িতেই এই কাজ করুন! থলথলে মেদ গায়েব ১৫ দিনে! বড়দিনের আগেই চাবুক ফিগার
বর্তমানে এই গ্রাম পর্যটকদের কাছে যেন এক স্বর্গরাজ্য। চারিদিকে জঙ্গলে ঘেরা এই গ্রামে ভিড় জমাচ্ছে পাখি প্রেমিকেরা। পর্যটকদের আনাগোনা শুরু হওয়ায় গ্রামের মধ্যে তৈরি হয়েছে বেশ কয়েকটি হোমস্টে। এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা প্রজ্জ্বল রাই বলেন, প্রকৃতির মধ্যে নিরিবিলি এই পাহাড়ি গ্রামে ভিড় বাড়ছে পর্যটকের। এভাবে গ্রামের মানুষদের আয়ও বাড়ছে, তৈরি হচ্ছে হোমস্টে।
advertisement
চারিদিকে ফুলের মেলা পাখিদের ডাক আর মন মুগ্ধ করা জঙ্গলে ঘেরা পাহাড়ের মাঝে অপরূপ সুন্দর এই ছোট্ট গ্রাম কারমাট বনবস্তি। এই গ্রামে থেকেই ঘুরে নিতে পারেন সিটং, অহলধারা-সহ আর বিভিন্ন জায়গা। শীতের ছুটিতে হাতে একটু সময় পেলে অবশ্যই ঘুরে আসুন প্রকৃতির মাঝে নিরিবিলি শান্ত পরিবেশে পাহাড়ি ছোট্ট গ্রাম কারমাট বনবস্তি থেকে, মন ভাল হয়ে যাবে।
advertisement
সুজয় ঘোষ
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
North Bengal Trip: পাহাড় জঙ্গলে ঘেরা অজানা এই পাহাড়ি গ্রাম! পর্যটকদের কাছে স্বর্গরাজ্য! কীসের টানে ছুটছে সবাই?
Next Article
advertisement
Purulia Tourism: পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, জানুন রোমাঞ্চকর কাহিনী, দোলে ঘুরে আসতে পারেন
পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, ঘুরে আসুন
  • পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ের ২০০ বছরের পুরনো গুপ্ত গুহা ইতিহাস।

  • এই গুহা এক সাধকের তপস্যাস্থল ছিল, বর্তমানে পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান।

  • পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশে দোলের সময় ঘুরে আসুন।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement