advertisement

North Bengal Trip: মায়াবী রডোডেনড্রনের জঙ্গল, কাঞ্চনজঙ্ঘা ঘেরা গ্রামে রেড পান্ডা দর্শন! রইল ঠিকানা

Last Updated:

দার্জিলিংয়ের মায়াবী গ্রামে অপরূপ সুন্দর রডোডেনড্রনে ভরা জঙ্গল থেকে থ্রিডি কাঞ্চনজঙ্ঘার দর্শন সঙ্গে পায়ে হেঁটে সান্দাকফু যাত্রা! রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার সঙ্গে প্রকৃতির হাতছানি সব মিলেমিশে একাকার

+
সিঙ্গালিলা

সিঙ্গালিলা জাতীয় উদ্যানের পাদদেশে অবস্থিত ধোত্রে গ্রাম 

দার্জিলিং: দার্জিলিং পাহাড়ের বুকেই লুকিয়ে সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন পাহাড়ি গ্রাম, এক কথায় বলা চলে হিডেন জেম। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের জিটিএ পর্যটন বিভাগ দার্জিলিং পাহাড়ের একটি প্রত্যন্ত গ্রাম ধোত্রেকে সমগ্র দার্জিলিং এবং কালিম্পং জেলার পরিষ্কার পরিচ্ছন্ন পাহাড়ি গ্রাম হিসাবে ঘোষণা করেছে। 8,550 ফুট উচ্চতায় অবস্থিত ধোত্রে সিঙ্গালিলা জাতীয় উদ্যানের পাদদেশে অবস্থিত।
শিলিগুড়ি থেকে ১০৫ কিলোমিটার দূরে এবং দার্জিলিং শহর থেকে ৪৫ কিলোমিটার দূরে পাহাড়ে ঘেরা বহু প্রাচীন এই গ্রাম। গ্রামে বসবাসকারী লোকেরা তাদের জীবিকা নির্বাহের জন্য অর্গানিক চাষের উপর নির্ভর করে। সিঙ্গলিলা জাতীয় উদ্যানের কোলে অবস্থিত ধোত্রে বাকি সব পাহাড়ি গ্রামের থেকে একদম আলাদা। গ্রামজুড়ে অর্গানিক ফসলের চাষ। বাড়ির সামনে একফালি জমিতেই চাষ হচ্ছে কপি, গাজর, মটর, বিনস। গ্রামের পথ ধরে মিনিট পাঁচেক এগিয়ে গেলেই রয়েছে আকাশ ছোঁয়া পাইনগাছের ঘন বন।
advertisement
আরও পড়ুনঃ এক টুকরো পেটে গেলেও শরীরের সাংঘাতিক ক্ষতি! বাজারের এই সাধারণ মাছ ‘বিষের খনি’, বাড়ে ক্যানসারের আশঙ্কা
মেঘ, পাইন আর কাঞ্চনজঙ্ঘা নিয়েই এই ধোত্রে গ্রাম, অর্থাৎ পাইনের বনের কোলে দাঁড়িয়ে মেঘেদের দেশ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ রয়েছে। ধোত্রেতে জনবসতি কম, হাতে গোনা ৮০ পরিবারের বাস। থাকার জায়গাও সীমিত। তবে সারা বছর জুড়েই প্রকৃতির মাঝে নিরিবিলি পরিবেশে পর্যটকদের আনাগোনা লেগেই রয়েছে।
advertisement
advertisement
জিটিএ-এর অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ফিল্ড ডিরেক্টর দাওয়া শেরপা বলেন, আমরা পাহাড়ি গ্রাম ধোত্রেকে জিটিএ এলাকার মধ্যে প্রথম ‘পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম’ হিসেবে ঘোষণা করেছি। এই গ্রামের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্রাকৃতিক সৌন্দর্য সবদিক থেকে এই গ্রামকে বাকি গ্রামগুলি থেকে অনেকটাই আলাদা করে রেখেছে, আর সব থেকে বড় জিনিস এই গ্রামের বাসিন্দারাই নিজেদের গ্রামকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বেশি উদ্যোগী।
advertisement
আরও পড়ুনঃ বাড়িতে তুলসীর সঙ্গে রাখুন এই একটি জিনিস, অভাব আপনাকে ছুঁতে পারবে না! জানাচ্ছেন বিশিষ্ট জ্যোতিষী
সান্দাকফু ট্রেকিংয়ের জন্যেও অনেকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ধোত্রে গ্রামের রাস্তা কি বেছে নেয় কারণ এই পথে যেমন রয়েছে নির্জনতা তেমনই আকাশছোঁয়া পাইন বন এবং মনমুগ্ধ করা রোডোডেনড্রন মনমুগ্ধ করবে আপনার। জিটিএ পর্যটন দফতরের পক্ষ থেকে এই গ্রামের মুকুটে জুড়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ভরপুর সেরা গ্রামের তকমা। আপনিও যদি পাহাড়ে গিয়ে কোনও ডেসটিনেশনে পাহাড়ের কোলে কিছুটা সময় কাটাতে চান তাহলে এই ধোত্রে হতে পারে আপনার স্বর্গরাজ্য।
advertisement
সুজয় ঘোষ
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
North Bengal Trip: মায়াবী রডোডেনড্রনের জঙ্গল, কাঞ্চনজঙ্ঘা ঘেরা গ্রামে রেড পান্ডা দর্শন! রইল ঠিকানা
Next Article
advertisement
Afghan Taliban Attack on Pakistan: পাক-আফগান লড়াই, এবার প্রতিশোধের হামলা চালাল তালিবান, বহু পাক নাগরিকের মৃত্যু, অশান্ত ডুরান্ড লাইন
পাক-আফগান লড়াই,প্রতিশোধের হামলা চালাল তালিবান,বহু পাক নাগরিকের মৃত্যু,অশান্ত ডুরান্ড লাইন
  • পাকিস্তানি বিমান হামলার প্রতিশোধ নিতে এই হামলা শুরু করেছে আফগান তালিবান

  • বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ভারী গোলাবর্ষণ পাক-আফগান সীমান্তে

  • আফগান সেনাবাহিনী এখন পাকিস্তানি সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা করছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement