Nabadwip Tourism: নবদ্বীপে পর্যটকদের নতুন আকর্ষণ! মহাপ্রভুর জীবনে শৈশব থেকে সন্ন্যাস গ্রহণের নানা পর্বের মূর্তি তৈরি করে সাজানো হল বিশেষ মিউজিয়াম
- Reported by:Mainak Debnath
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Nabadwip Tourism:এই মিউজিয়ামে মহাপ্রভুর জন্ম থেকে শুরু করে জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় মূর্তির মাধ্যমে তুলে ধরা হচ্ছে, যাতে দর্শনার্থীরা সহজেই তার জীবন সম্পর্কে জানতে পারেন
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার নবদ্বীপে শ্রীচৈতন্যদেবের জীবন ও লীলা কথা তুলে ধরতে তৈরি হচ্ছে একটি বিশেষ মিউজিয়াম। নবদ্বীপের প্রাচীন মায়াপুরে চৈতন্য জন্মস্থান মন্দিরের সামনেই নির্মিত হচ্ছে এই মিউজিয়াম। ইতিমধ্যেই প্রায় ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই এটি সাধারণ দর্শনার্থী ও পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই মিউজিয়াম চালু হলে নবদ্বীপের পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করছেন স্থানীয়রা। ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বের কারণে নবদ্বীপে সারা বছরই বহু ভক্ত ও পর্যটকের আগমন ঘটে। নতুন এই মিউজিয়াম সেই আকর্ষণ আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে মন্দিরের অধ্যক্ষ অদ্বৈত দাস বাবাজি জানান, চলতি বছরের মধ্যেই মিউজিয়ামটি দর্শকদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা ছিল। তবে কিছু কাজ বিলম্বিত হওয়ায় উদ্বোধনে সামান্য দেরি হচ্ছে। তিনি বলেন, অনেকেই মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের জীবন ও তাঁর লীলাকথা সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত নন। সেই কারণেই এই মিউজিয়ামে মহাপ্রভুর জন্ম থেকে শুরু করে জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় মূর্তির মাধ্যমে তুলে ধরা হচ্ছে, যাতে দর্শনার্থীরা সহজেই তার জীবন সম্পর্কে জানতে পারেন।
advertisement
আরও পড়ুন : চলছে ফাল্গুন মাস! ভুলেও খাবেন না ৪ সবজি, ১ শাক! অসুস্থতায় ঝাঁঝরা হয়ে সংসার ভেসে যাবে অভাবের কালো ছায়ায়! গ্রাস করবে অমঙ্গল!
প্রায় পাঁচতলা বিশিষ্ট এই মিউজিয়ামে মহাপ্রভুর জন্ম, শৈশব, কৈশোর, সন্ন্যাস গ্রহণ এবং বিভিন্ন লীলার দৃশ্য মূর্তির মাধ্যমে উপস্থাপন করা হবে। মোট প্রায় ৫০ থেকে ৬০টি মূর্তি স্থাপন করা হচ্ছে, যেগুলি ফাইবার দিয়ে তৈরি করা হচ্ছে। এই মূর্তি নির্মাণে স্থানীয় শিল্পীদের পাশাপাশি ওড়িশার কটক এবং নদিয়ার কৃষ্ণনগর ও ধুবুলিয়ার শিল্পীরাও কাজ করছেন। দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে মিউজিয়ামে লিফটের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে বয়স্ক ভক্ত ও পর্যটকদের ওঠানামায় কোনও অসুবিধে না হয়। সব মিলিয়ে এই মিউজিয়াম চালু হলে নবদ্বীপে ভক্ত ও পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে আশাবাদী সকলেই।
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nabadwip,Nadia,West Bengal
First Published :
Mar 10, 2026 4:22 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Nabadwip Tourism: নবদ্বীপে পর্যটকদের নতুন আকর্ষণ! মহাপ্রভুর জীবনে শৈশব থেকে সন্ন্যাস গ্রহণের নানা পর্বের মূর্তি তৈরি করে সাজানো হল বিশেষ মিউজিয়াম








