advertisement

Mustard Oil for Hair: অকালে পেকে যাচ্ছে চুল? সরষের তেলের সঙ্গে এই উপাদান মেলালেই কেল্লা ফতে!

Last Updated:

Mustard Oil Good For Hair: আসলে নিয়ম মেনে সঠিক ভাবে চুলের যত্ন না-নিলে কম বয়সেই চুল পেকে যেতে পারে। তা ছাড়া অনেক সময় শারীরিক অসুস্থতার জেরেও চুল পেকে যাওয়ার মতো সমস্যা দেখা যায় ৷

অকালে পেকে যাচ্ছে চুল? সরষের তেলের সঙ্গে এই উপাদান মেলালেই কেল্লা ফতে!
অকালে পেকে যাচ্ছে চুল? সরষের তেলের সঙ্গে এই উপাদান মেলালেই কেল্লা ফতে!
#কলকাতা: বদলে যাচ্ছে জীবনযাত্রা। তার জেরে কাজের চাপের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক চাপও। আবার অন্য দিকে লাগামছাড়া পরিবেশের দূষণ। আর এই সব কিছুর প্রভাব পড়ছে আমাদের স্বাস্থ্যে। শারীরিক অসুস্থতার পাশাপাশি চুল ও স্কিনের সমস্যাও দেখা দিচ্ছে এই সব কারণে। আজকাল বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, কম বয়সেই চুল ঝরে যাচ্ছে। শুধু তা-ই নয়, অকালে চুল পেকে যাওয়ার সমস্যাও দেখা দিচ্ছে। আসলে নিয়ম মেনে সঠিক ভাবে চুলের যত্ন না-নিলে কম বয়সেই চুল পেকে যেতে পারে। তা ছাড়া অনেক সময় শারীরিক অসুস্থতার জেরেও চুল পেকে যাওয়ার মতো সমস্যা দেখা যায় (Mustard Oil Good For Hair)।
প্রাকৃতিক উপায়ে চুল থাকবে কালো:
advertisement
চুল পেকে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই চুলে রঙ করে থাকেন। তবে চুলে রঙ করলে অথবা চুল ডাই করলে হিতে বিপরীত হবে পারে। অর্থাৎ হেয়ার ডাই চুলের জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই এই উপায়ের বদলে প্রাকৃতিক উপায় মেনে চললে চুল কালো হবে। এর পাশাপাশি, চুল ক্ষতির হাত থেকেও রেহাই পাবে। আর পাকা চুল কালো করতে সবথেকে ভাল হল সরষের তেল (Mustard Oil)। সরষের তেলে মেহেন্দি পাউডার মিশিয়ে নিয়ে মাসাজ করলে চুল শুধু মজবুতই হবে না, সেই সঙ্গে চুলও গোড়া থেকে কালো হবে।
advertisement
চুল কালো করার জন্য বিশেষ তেল বানানোর উপায়:
আয়ুর্বেদ মতে চুলের যত্নের জন্য সরষের তেল দারুণ কার্যকর (Mustard Oil Good For Hair)। চুলে সরষের তেল মাসাজ করলে বহু সমস্যাই দূর করা সম্ভব। এতে চুলের টাক পড়া রোধ করা যায় এবং সেই সঙ্গে চুলকে কালো করাও সম্ভব। প্রাকৃতিক উপায়ে চুল কালো করার জন্য এই বিশেষ তেলকে বেশি কার্যকর বানাতে এক কাপ সরষের তেল এবং তিন টেবিলচামচ হেনা পাউডার বা হেনা পাতা নিতে হবে। এ বার জেনে নেওয়া যাক, এই বিশেষ তেল তৈরির প্রক্রিয়া।
advertisement
গ্যাসে একটি লোহার কড়াই ভাল করে গরম করে নিয়ে তাতে এক কাপ সরষের তেল দিতে হবে।
তেল গরম হলে গ্যাসের আঁচ কমিয়ে দিতে হবে এবং তাতে হেনা পাউডার মেশাতে হবে।
advertisement
এ বার তেল ফোটা না-পর্যন্ত সেই মিশ্রণটি নাড়াচাড়া করে যেতে হবে।
তেলে মেহেন্দি পুরোপুরি ভাবে মিশে গিয়ে তেল কালো হলে গ্যাস বন্ধ করে দিতে হবে।
এর পর তেলের কড়াইকে ১ ঘণ্টা ভাল করে ঢেকে রেখে দিতে হবে।
তেলের মিশ্রণ ঠান্ডা হলে তা ছেঁকে নিয়ে একটি কাচের শিশিতে ভরে রাখতে হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mustard Oil for Hair: অকালে পেকে যাচ্ছে চুল? সরষের তেলের সঙ্গে এই উপাদান মেলালেই কেল্লা ফতে!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement