advertisement

Moong Dal in Skincare: গরমে তৈলাক্ত ত্বকে ব্রণর দাপট থেকে কালো ছোপ? সব সমস্যা দূর এই ডালের ফেসপ্যাকে

Last Updated:

Moong Dal in Skincare: তৈলাক্ত ত্বকের জন্য এই ডাল প্রয়োজনীয়৷ এই ডালের ভিটামিন ত্বকের ঔজ্বল্য বাড়িয়ে তোলে৷ তাছাড়া ভিতর থেকে ত্বককে স্বাস্থ্যকরও রাখে মুগ ডাল৷ কাঁচা মুগ ডালের গুণে গরমকালে ত্বক থাকে সমস্যামুক্ত৷ নানাভাবে ত্বকের যত্নে সামিল করতে পারেন মুগ ডালকে৷

কাঁচা মুগ ডালের গুণে গরমকালে ত্বক থাকে সমস্যামুক্ত
কাঁচা মুগ ডালের গুণে গরমকালে ত্বক থাকে সমস্যামুক্ত
শুধু স্বাদের গুণেই নয়৷ ত্বকচর্চাতেও কাঁচা মুগ ডাল খুবই উপকারী৷ স্ক্রাবিং থেকে হাইড্রেটিং, ত্বকের বিভিন্ন সমস্যায় কার্যকর মুগ ডালের প্রলেপ৷ ত্বকের বাড়িতে তেল শুষে নিয়ে একে পরিষ্কার করে মুগ ডাল৷ তাই তৈলাক্ত ত্বকের জন্য এই ডাল প্রয়োজনীয়৷ এই ডালের ভিটামিন ত্বকের ঔজ্বল্য বাড়িয়ে তোলে৷ তাছাড়া ভিতর থেকে ত্বককে স্বাস্থ্যকরও রাখে মুগ ডাল৷ কাঁচা মুগ ডালের গুণে গরমকালে ত্বক থাকে সমস্যামুক্ত৷ নানাভাবে ত্বকের যত্নে সামিল করতে পারেন মুগ ডালকে৷
গরমকালের চড়া আর্দ্রতায় ত্বক পরিষ্কার বা ক্লেঞ্জিং-এর ক্ষেত্রে ব্যবহার করুন মুগ ডাল৷ মুগ ডালের গুণে ত্বকের এক্সফোলিয়েশন প্রক্রিয়া বজায় থাকে৷ রোমকূপের গভীরে ঢুকে পরিষ্কার করে মুগ ডাল৷ মুগডালের গুঁড়োর সঙ্গে গোলাপজল এবং পেয়ারাপাতা মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন৷ তার পর মুখে বেশ কিছু ক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন ঈষদুষ্ণ জলে৷
advertisement
পাশাপাশি, গ্রিন টি-র সঙ্গে মুগডালের গুঁড়ো মিশিয়ে প্যাক তৈরি করুন৷ এ বার ওই প্যাক মুখে লাগিয়ে অপেক্ষা করুন৷ তার পর ধুয়ে ফেলুন ঈষদুষ্ণ জলে৷ ত্বকের সানট্যান দূর করবে এই ফেসপ্যাক৷ মুগ ডালের ব্যবহার ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না৷ কারণ মুগ ডালের গুণে ত্বকে কোলাজেন ও ইলাস্টিন উৎপাদন ঠিক থাকে৷ মুগ ডালের গুঁড়োর সঙ্গে মধু মেশান৷ এতে দিন ঈষদুষ্ণ জল৷ মুখে লাগিয়ে অপেক্ষা করুন৷ ফেসপ্যাক শুকিয়ে গেলে ধুয়ে নিন জল দিয়ে৷
advertisement
advertisement
আরও পড়ুন : আলুর খোসার গুণেই কমবে হাই ব্লাড প্রেশার ও কোলেস্টেরল! ফেলে না দিয়ে খান এভাবে
মুগ ডালের গুঁড়োতে সামান্য সর্ষের তেল দিয়ে ফেসপ্যাক তৈরি করুন৷ এই ফেসপ্যাক শীতকালে শুষ্ক ত্বকের জন্য আদর্শ৷ মুখে লাগিয়ে অপেক্ষা করুন৷ শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন জলে৷ এতে তীব্র শীতেও ত্বকের কাছে পৌঁছবে না রুক্ষতা৷ ত্বক থাকবে ঝলমলে ও আর্দ্র৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Moong Dal in Skincare: গরমে তৈলাক্ত ত্বকে ব্রণর দাপট থেকে কালো ছোপ? সব সমস্যা দূর এই ডালের ফেসপ্যাকে
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement