advertisement

Make Up tips : গ্রীষ্মেও নজর কাড়তে হবে! মেক আপ করার সময়ে এগুলি করলে আপনিই ফ্যাশনিস্তা

Last Updated:

Make Up tips : এই সময়ে এমনিতেই ত্বক থাকে তৈলাক্ত। তাই মেক আপে বিশেষ নজর দেওয়া জরুরি।

মেক আপ করার সময়ে এগুলি করলে আপনিই ফ্যাশনিস্তা
মেক আপ করার সময়ে এগুলি করলে আপনিই ফ্যাশনিস্তা
#কলকাতা: গরম এসে গেল। কিন্তু গরম মানে তো সাজের সঙ্গে আর আপোশ করা যায় না। গরমেও বাইরে বেরোতে হবে। আর তাই সাজগোজ করতেই হবে। কিন্তু প্যাচপ্যাচে গরমের সাজ অন্য সময়ের থেকে অন্য রকম। এই সময়ে এমনিতেই ত্বক থাকে তৈলাক্ত। তাই মেক আপে বিশেষ নজর দেওয়া জরুরি। গ্রীষ্মেও ফ্যাশনিস্তা হয়ে উঠতে তাই কোন বিষয়গুলি মাথায় রাখবেন (Make Up tips) দেখুন-
১) প্রথমেই ঘাম নিয়ন্ত্রণে রাখতে মেক আপ শুরুর আগে একটু বরফ ঘষে নিন সারা মুখে। মেক আপ স্থায়ী হবে বেশিক্ষণ।
২) গরমে সবচেয়ে মেক আপ করে বাড়িতে থেকে বেরলেও, তা কিছুক্ষণের মধ্যেই গলে যেতে থাকে। তাই গ্রীষ্মে মেক আপ কিটে থাকা চাই প্রাইমার। প্রাইমার ব্যবহার করলে মেক আপ বেশ কিছুক্ষণ একই রকম থাকবে।
advertisement
advertisement
৩) ত্বক ভাল রাখা সবচেয়ে জরুরি। তাই ত্বক সতেজ রাখতে প্রতিদিন সকালে অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ও সিরাম মুখে মাখুন। মেক আপ শুরুর আগেও মাখতে পারেন। ত্বক হাইড্রেটেড থাকবে।
৪) মেক আপ যত পারুন হালকা রাখুন। ফাউন্ডেশন ব্যবহার না করে বরং অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ও প্রাইমার মেখে শুধু মুখের যে অংশে দাগছোপ রয়েছে সেখানে কনসিলার লাগান। চাইলে একটু কমপ্যাক্ট মাখতে পারেন। অথবা কোনও সিসি ক্রিম বা বিবি ক্রিম ব্যবহার করুন।
advertisement
৫) ক্রিম ফাউন্ডেশন এড়িয়ে চলুন এই সময়ে। রোদে বেরনোর সময়ে ফাউন্ডেশন বেসড সানব্লক ব্যবহার করুন। কোনও গ্লিটার দেওয়া ফাউন্ডেশন বা আইশ্যাডোও গরমে বেমানান। মেক আপে যত পারুন পেস্টেল শেড ব্যবহার করুন।
৬) গরম কালে মুখকেউজ্জ্বল দেখাতে ব্রোনজার ব্যবহার করুন। পাউডার ব্রোনজার ব্যবহার করবেন। সাধারণত রোদে বেরলে সূর্যের আলো কপাল, চিক বোনস, থুতনি ও নাকের উপরে পড়ে। এই অংশেই ব্রোনজার ব্যবহার করুন। মুখ উজ্জ্বল দেখাবে।
advertisement
৭) চোখের মেক আপ ভারী হলে ঠোঁটের মেক আপ যেন অবশ্যই হালকা হয়। সেক্ষেত্রে ন্যুড লিপ কালার ব্যবহার করুন। চোখের মেক আপ হালকা হলে ঠোঁটে উজ্জল রংয়ের ম্যাট লিপল্টিক বা লিকুইড লিপ কালার লাগান। গরমে ম্যাটফিনিশ কোনও আই লাইনার ব্যবহার করুন। ঠোঁটে ব্যবহার করুন ন্যুড শেড।
৮) ক্রিমি ব্লাশ বা আইশ্যাডো ব্যবহার করবেন না। অবশ্যই গরমে পাউডার বেসড আইশ্যাডো ও ব্লাশ ব্যবহার করুন। খুব হালকা রংয়ের লিপস্টিক, ব্লাশ ও আইশ্যাডো ব্যবহার করুন, যা আপনার ত্বকের সঙ্গে সহজে মেশে। তবে সব মেক আপই যেন ওয়াটার প্রুফ হয়। ব্যাগে রাখুন কমপ্যাক্ট। প্রয়োজনে ব্যবহার করুন।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Make Up tips : গ্রীষ্মেও নজর কাড়তে হবে! মেক আপ করার সময়ে এগুলি করলে আপনিই ফ্যাশনিস্তা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement