advertisement

Bhaiphonta 2021: Recipe: ভাইফোঁটায় ভাইকে খাওয়ান কষা গলদা চিংড়ির গা মাখা ঝোল, রেসিপি দিলেন ‘ভিল ফুড’-এর ঠাকুমা

Last Updated:

Bhaiphonta 2021: Recipe: বহু রান্নায় চিংড়ি নিজে উপকরণ হয়ে যোগ করে আলাদা স্বাদ ও গন্ধ৷ সে সব কুচো চিংড়ির পদ ছেড়ে ভাইয়ের পাতে বরং পরিবেশন করুন গলদা চিংড়িই৷

ঘটিবাড়ির যে কোনও উৎসবে চিংড়ি মাছের (lobster) পদ বাধ্যতামূলক৷ ভাইফোঁটার ভোজই (Bhaiphonta Menu) বা তার থেকে অন্যরকম হবে কেন! সেখানেও রাজত্ব করতে পারে গলদা চিংড়ি৷ তবে গলদা চিংড়ি খাওয়ার জন্য ঘটি-বাঙাল বিভাজন তুচ্ছ৷ যে কোনও অবতারে, যে কোনও বাড়ির হেঁসেলেই শাসন করতে পারে গলদা চিংড়ি৷
ইলিশের মতো চিংড়িও রাঁধা যায় বিভিন্ন ভাবে ৷ তার থেকেও বড় কথা, বহু রান্নায় চিংড়ি নিজে উপকরণ হয়ে যোগ করে আলাদা স্বাদ ও গন্ধ৷ সে সব কুচো চিংড়ির পদ ছেড়ে ভাইয়ের পাতে বরং পরিবেশন করুন গলদা চিংড়িই৷
আরও পড়ুন : ভাইফোঁটার ভোজে এ বার ভাইকে খাওয়ান ডিমের পাতুরি, রেসিপি দিলেন ‘ভিল ফুড’-এর ঠাকুমা
‘ভিল ফুড’ ইউটিউব চ্যানেলের (Vill Food) জনপ্রিয় ইউটিউবার ঠাকুমা পুষ্পরানি সরকারকে পাশে বসিয়ে তাঁর পু্ত্রবধূ কবিতা রান্না করলেন গলদা চিংড়ির পদ ৷ ঠিক মালাইকারি নয়, গলদা চিংড়ির ঝোল বলতে পারেন৷
advertisement
advertisement
দিঘা থেকে আনা গলদা চিংড়ি প্রথমে কুটে পরিষ্কার করে নিলেন কবিতা৷ অনেকেই গলদা চিংড়ির খোলা এবং পা ফেলে দেন৷ অনেকে সে সব সমেতই রান্না করেন৷ ‘ভিল ফুড’ চ্যানেলে অবশ্য দেখানো হল গলদা চিংড়ির খোলা ও পায়ের অংশ ফেলে দিয়েই রান্নাপর্ব৷ কারণ মালাইকারি নয়, এখানে দেখানো হয়েছে গলদা চিংড়ির ঝোল৷
advertisement
আরও পড়ুন : বেদানা, বিট এবং অ্যালোভেরা ত্রয়ীর সাহায্যে প্রতিরোধ করুন রক্তাল্পতা
কোটার পর্ব হয়ে গেলে গলদা চিংড়িগুলিকে কয়েকটি খণ্ডে কেটে নিলেন কবিতা ৷ এর পর ভাল করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলেন৷ তার পর শিলনোড়ায় একে একে বেটে নিলেন রসুন, আদা, শুকনো লঙ্কা ও জিরে৷ তার পর জিরি জিরি করে কুটে রাখলেন পেঁয়াজ ও টমেটো৷ কড়াইয়ে তেল দিয়ে মাছের টুকরোগুলি হালকা করে ভেজে নিলেন তিনি ৷ চিংড়ি মাছ কড়া করে না ভাজার কথাই বার বার বলেন রন্ধনশিল্পীরা ৷
advertisement
মাছ ভাজা হয়ে গেলে কড়াইয়ে সর্ষের তেল গরম করে দিন জিরে ফোড়ন ৷ তার পর দিন কেটে রাখা পেঁয়াজ ও টমেটো৷ হাল্কা করে কষিয়ে নিন৷ একে একে দিন আদাবাটা, রসুনবাটা, জিরে-শুকনোলঙ্কা বাটা এবং হলুদ ও স্বাদমতো নুন৷
আরও পড়ুন : শীতকালে পালংশাক খান, বছরভর একাধিক জটিল রোগ থেকে দূরে থাকুন
তার পর ভাল করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিন ভেজে রাখা চিংড়ি মাছের টুকরোগুলি৷ এই রান্নায় বেশি ঝোল হবে না৷ কবিতা বেশি জল দেননি ৷ মশলার থালায় থাকা সামান্য জল তিনি দিয়ে দিলেন৷ কড়াইয়ে মশলার সঙ্গে চিংড়ি মাছ ভাল করে মিশে গেলেই রান্না তৈরি৷
advertisement
ইচ্ছে হলে, একটু অন্যভাবে করতে চাইলে এই রান্নায় রসুনের পরিবর্তে আপনি দিতে পারেন টক দই এবং নারকেলের দুধ৷ সেই কম্বিনেশনে অবশ্য সর্ষেবাটাও থাকতেই হবে৷
গলদা চিংড়ির ভাপা বা মালাইকারি তো অনেক বার রেঁধেছেন৷ এ বার নয় ভাইয়ের জন্য থাকল কষা, গা মাখা গলদা চিংড়িই৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bhaiphonta 2021: Recipe: ভাইফোঁটায় ভাইকে খাওয়ান কষা গলদা চিংড়ির গা মাখা ঝোল, রেসিপি দিলেন ‘ভিল ফুড’-এর ঠাকুমা
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement