advertisement

মানসিক চাপ বাড়ছে ? অনায়াসেই মানসিক উদ্বেগ দূর করতে পারে এই সহজ অভ্যাস

Last Updated:

Some tips for a stress free life : চাইলেই নিজের মানসিক চাপ ও উদ্বেগ থেকে কিছুটা মুক্তি পাওয়া যেতে পারে।

#কলকাতা: রোজকার দৌড়াদৌড়ি এবং ব্যস্ত জীবনযাত্রার  কারণে বেশিরভাগ মানুষই মানসিক ভাবে দুর্বল হয়ে পড়েন । যেহেতু আজকাল প্রায় সব কাজই কম্পিউটারের মাধ্যমে হয়ে থাকে তাই  যেকোনও মানুষের মানসিক চাপ বাড়ছে ।  এই মানসিক চাপ থেকে নিজেকে রক্ষা করা খুবই কঠিন হয়ে পড়ে ।
বেশিরভাগ মানুষই নিজের মানসিক চাপ ও উদ্বেগকে তাদের জীবনের একটি অংশ হিসেবে মনে করে নিয়েছে ।  কিন্তু চাইলেই নিজের মানসিক চাপ ও উদ্বেগ থেকে কিছুটা মুক্তি পাওয়া যেতে পারে । হাজার সমস্যা থাকলেও নিজেকে সুখি রাখা যেতে পারে । তার জন্য কিছু বিশেষ বিষয় মাথায় রাখা প্রয়োজন ।
advertisement
advertisement
নিজেকে সুস্থ ও চাপমুক্ত রাখতে এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন -
হাসি- হাসি ছাড়া বেঁচে থাকা প্রায় অসম্ভব বলাই চলে । জীবনে বেঁচে থাকার জন্য হাসির অত্যন্ত প্রয়োজনীয়তা আছে । কারণ হাসলে মস্তিষ্ক থেকে ডোপামিন নিসৃত হয় । ডোপামিন মানুষকে খুশি ও চাপমুক্ত রাখে ।  তাই সারাদিন হাসি খুশি থাকলে ও মানসিক চাপ কিছুটা কমানো যায় । মানসিক উদ্বেগ কমাতে হাসির গুরুত্ব অপরিসীম ।
advertisement
যোগ ব্যায়াম - সুস্থ থাকতে রোজ যোগ আসন করা প্রয়োজন । রোজ যোগ আসনের অভ্যাস মানুষের স্ট্রেস কমাতে সহায়তা করে । শুধু তাই নয় মনের বিষন্নতা দূর করতে যোগ ব্যায়াম অত্যন্ত উপকারী । সকালবেলায় যোগ অভ্যাস  সারাদিন সক্রিয় থাকতেও সহায়তা করে ।
advertisement
ঘুম - নিজের মনকে সুস্থ রাখতে প্রতিদিন ৭ ঘন্টা ঘুম অত্যন্ত প্রয়োজনীয় । সারাদিনের ব্যস্ত সময় সূচিতে ঘুমের অভাব পড়ে যায় । বা ঠিক করে ঘুমানোর সময় হয় না । রাতে  ভাল ঘুম হলে সারাদিন সুস্থ এবং স্ট্রেস মুক্ত থাকা যায় ।  তাই নিজের ঘুমের দিকে খেয়াল রাখতে হবে । সময় বাঁচিয়ে দিনে অন্তত ৭ থেকে ৮ ঘন্টা ঘুমাতে হবে ।
advertisement
ডায়েরি বা জার্নাল লেখার অভ্যাস - মানসিক চাপ কমাতে ডায়েরি বা জার্নাল লেখার অভ্যাস রাখতে হবে । এবং সারাদিনের একটা রুটিন বা প্ল্যান করে নিতে হবে । সারাদিনের প্ল্যান করা থাকলে, যেকোনও কাজই কম সময় করা সম্ভব। এর ফলে কাজের চাপ কম হবে এবং স্ট্রেস থাকবে না । সর্বদা সুখী এবং চাপমুক্ত থাকতে,  নিজের ডায়েরিতে ভাল স্মৃতি সংরক্ষণ করতে হবে এবং ভাল স্মৃতিগুলি লিখে খারাপ স্মৃতিগুলি ভুলে যেতে হবে ।
advertisement
গভীর শ্বাস- নিজেকে চাপমুক্ত রাখতে মাঝে মাঝেই গভীর শ্বাস নেওয়া খুবই প্রয়োজন । তাই কাজের ফাঁকে দিনের যেকোনও সময় চোখ বন্ধ করে গভীর শ্বাস নিতে হবে ।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মানসিক চাপ বাড়ছে ? অনায়াসেই মানসিক উদ্বেগ দূর করতে পারে এই সহজ অভ্যাস
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement