advertisement

কলার মাস্কেই মুশকিল আসান! ব্রণ-র দাগ দূর করতে নামী ব্র্যান্ডকেও হার মানাবে এই ফল

Last Updated:

রুপচর্চাতে কলার গুণাগুণ জানলে অবাক হবেন।

কলার পুষ্টিগুণ অনেক। কিন্তু শুধু শরীর সুস্থ  রাখতেই নয় রূপচর্চাতেও অত্যন্ত সাহায্য করে কলা। ত্বক ও চুল ভাল রাখতে কলার উপকার অপরিসীম। কলায় প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা ত্বক ও চুল ভাল রাখতে অত্যন্ত সাহায্য করে।
ত্বক ও চুল ভাল রাখতে কলার ফেসপ্যাক তৈরি করে মুখে লাগাতে পারেন। চাইলে পেস্ট করা কলায় সামান্য মধু ও লেবুও মেশানো যেতে পারে। আসুন জেনে নেওয়া যাক কলার ফেসপ্যাকের উপকারিতা-
advertisement
শুষ্ক ত্বকের পরিচর্যায়- শুষ্ক ত্বক থেকে মুক্তি পেতে কলার পেস্ট তৈরি করে তাতে মধু মেশাতে হবে। এবার এই মিশ্রণ ভাল করে মুখে লাগিয়ে রাখতে হবে ১০ থেকে ১৫ মিনিট। এতে শুষ্ক ত্বকের সমস্যা সহজেই দূর করা যাবে।
advertisement
তৈলাক্ত ত্বকের যত্নে-  তৈলাক্ত ত্বকের জন্য কলার সঙ্গে পেঁপে ও শসা ভাল করে পেস্ট করে নিয়ে মুখে লাগিয়ে রাখতে হবে। এতে তৈলাক্ত ত্বকের সমস্যা দূর হতে পারে।
ব্রণ দূর করতে- ত্বকে ব্রণ দূর করতে কলা, নিম পাতা ও কাঁচা হলুদের পেস্ট তৈরি করে মুখে লাগাতে হবে। এতে সহজেই ব্রণ দূর করা যাবে।
advertisement
মুখের দাগ-ছোপ দূর করুন- মুখের কালো দাগ ছোপ দূর করতে বেসন, কলার পেস্ট তৈরি করতে হবে এবং এতে সামান্য লেবুর রস মিশিয়ে মুখে লাগাতে হবে। এতে মুখের দাগ-ছোপ সহজেই দূর করা যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কলার মাস্কেই মুশকিল আসান! ব্রণ-র দাগ দূর করতে নামী ব্র্যান্ডকেও হার মানাবে এই ফল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement