advertisement

ঘন, লম্বা ও কালো চুল পাবেন সহজেই, ব্যবহার করুন পান পাতার হেয়ার মাস্ক

Last Updated:

চুল লম্বা ও ঘন করতে পান পাতার  হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন।

দূষণ যেভাবে বাড়ছে তাতে অল্প বয়সেই চুল সাদা হয়ে যায় অনেকেরই। অকারণে চুল ঝরে পড়ে এবং টাক পড়ে যায়। সেক্ষেত্রে চুল লম্বা ও ঘন করতে পান পাতার  হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন।
পান শুধু মুখের স্বাদই বদলায় না। রূপচর্চাতেও অত্যন্ত উপকারী এই পান।তাই চুলের যত্ন নিতে এর কোনও তুলনা হয় না। যাদের অকালেই চুল ঝরে পরে বা চুল সাদা হয়ে যায় তাদের জন্য় পানের হেয়ার মাস্ক অত্যন্ত উপকারী।
advertisement
advertisement
আসুন জেনে নেওয়া যাক, কীভাবে বানাবেন এই বিশেষ হেয়ার মাস্ক-
পান ও নারকেল তেলের হেয়ার মাস্ক- এই মাস্কটি তৈরি করতে প্রথমে ৪ থেকে ৫ টি পান নিতে হবে । এরপর নারকেল তেল, অলিভ অয়েল এবং কয়েক ফোঁটা জল লাগবে। এরপর সমস্ত উপাদানগুলি ভাল করে একটি মিক্সার গ্রাইন্ডারে করে পেস্ট তৈরি করতে হবে।
advertisement
এই মিশ্রণ ভাল করে চুলের গোড়ায় ও সমস্ত চুলে  লাগাতে হবে। তারপর মিশ্রণটি  ভাল করে মাথায় ম্যাসাজ করার পর ৩০ মিনিট রেখে দিতে হবে। এরপর শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। এই হেয়ার মাস্কটি  সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন।
advertisement
পান ও ঘিয়ের হেয়ার মাস্ক- এই বিশেষ হেয়ার মাস্কটি তৈরি করতে  ৪ থেকে ৫টি পান, ১ থেকে ২ টেবিল চামচ ঘি, ১ টেবিল চামচ মধু এবং কয়েক ফোঁটা জল দিয়ে ভাল করে পেস্ট তৈরি করতে হবে। এরপর এই মিশ্রণটি  চুলে ভাল করে লাগাতে হবে। এই মাস্কটি ২০ মিনিটের জন্য রেখে দিতে হবে তারপর শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে কন্ডিশনার লাগাতে পারেন।
advertisement
পানে পটাসিয়াম, নিকোটিনিক অ্যাসিড, ভিটামিন  এ , বি১, বি২ এবং সি সহ অন্যান্য প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ রয়েছে। এই সমস্ত উপাদান ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ করে ও চুল পড়া রোধ করতে পারে।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ঘন, লম্বা ও কালো চুল পাবেন সহজেই, ব্যবহার করুন পান পাতার হেয়ার মাস্ক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement