advertisement

শীতেও ট্যান পড়ে! দুধ, হলুদ আর মধু দিয়েই মুশকিল আসান হতে পারে, জানুন

Last Updated:

কিছু সহজ ঘরোয়া উপায় মানলে সহজেই ট্য়ান নির্মূল করা সম্ভব।

শীত হোক বা গ্রীষ্ম ত্বকে ট্যান পড়ার সমস্যা লেগেই থাকে। সান স্ক্রিন মাখলে সামান্য উপকার মিললেও সহজে ট্যান থেকে মুক্তি পাওয়া যায় না। সেক্ষেত্রে কিছু সহজ ঘরোয়া উপায় মানলে সহজেই ট্য়ান নির্মূল করা সম্ভব।
যারা নিয়মিত রোদে  বেরোয়, তাদের ত্বক রোদে পুড়ে যায়। সান স্ক্রিন মেখে এই সমস্যার সামান্যা প্রতিকার হলেও ট্যান নির্মূল করা যায় না। আবার বাজার থেকে কে না বিভিন্ন ট্যান রিমুভিং ক্রিম ব্যবহার করলে এতে থাকা উপাদান ত্বকে বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে।
তাই আসুন জেনে নেওয়া যাক কোন কোন ঘরোয়া উপাদান ব্যবহার করলে ট্যানের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে-
advertisement
advertisement
দুধ ও হলুদ- একটি পাত্রে কাঁচা হলুদ বাটা নিয়ে তাতে পরিমান মত দুধ মিশিয়ে প্যাক তৈরি করতে হবে। এই প্যাক ২০ মিনিট মুখে লাগিয়ে রাখতে হবে। তারপর উষ্ম গরম জলে ধুয়ে ফেললেই ব্যাস। নিজেই নিজের ত্বকের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন
advertisement
বেসন এবং হলুদ- ২ চামচ বেসন ২ চামচ হলুদ নিয়ে পরিমান মন জল দিয়ে পেস্ট তৈরি করতে হবে। এই পেস্ট মুখের যে অংশে ট্যান পড়েছে সেখানে লাগেতে হবে। ঘাড় ও গলাতেও ব্যবহার করা যেতে পারে। এই পেস্ট ২০ মিনিট রেখে ধুয়ে নিতে হবে। সপ্তাহে ৩ দিন এটি ব্যবহার করতে পারেন।
advertisement
মধু ও লেবু- একটি পাত্রে সামান্য মধু দিয়ে তাতে লেবুর রস নিতে হবে এই মিশ্রণটি ভালভাবে মুখে লাগাতে হবে। ১৫ মিনিট পরে ধুয়ে নিলেই ম্যাজিক দেখতে পাবেন।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
শীতেও ট্যান পড়ে! দুধ, হলুদ আর মধু দিয়েই মুশকিল আসান হতে পারে, জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement