advertisement

সর্দি-কাশি ও মাসিকের যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে এই বিশেষ জল, এর উপকারিতা জানলে অবাক হবেন

Last Updated:

বিভিন্ন শারীরিক সমস্যা নিরাময় করতে পারে এই উপাদান।

প্রতিটা বাড়িতেই কম বেশি জোয়ানের ব্যবহার হয়েই থাকে। শুধু হজমের সমস্যাতেই জোয়ান ব্যবহার করা হয় না। বিভিন্ন শারীরিক সমস্যা নিরাময় করতে পারে এই উপাদান। এতে  টি ফাইবার, মিনারেল, ভিটামিন এবং অ্যান্টি-অক্সিডেন্ট আছে । তাই নিয়মিত জোয়ানের জল পান করলে একাধিক শারীরিক সমস্যার সমাধান মিলতে পারে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে বানাবেন এই জোয়ানের জল-
জোয়ানের জল তৈরি করতে হলে  সারারাত পরিমান মত জোয়ান নিয়ে  জলে ভিজিয়ে রাখতে হবে  এবং সকালে এটি গরম করার পরে পান করতে হবে। এ ছাড়া আরও একটি উপায়ে এই জল বানানো যেতে পারে এক্ষেত্রে একটি পাত্রে বেশ কিছুটা জোয়ান নিয়ে তাতে ২ কাপ জল মিশিয়ে ভাল করে ফুটিয়ে নিতে হবে। এরপর এই জল ছেঁকে পান করা যেতে পারে। চাইলে  স্বাদের জন্য এতে মধু যোগ করা যেতে পারে। তবে এই জল বেশি ব্যবহার না করাই ভাল।
advertisement
advertisement
আসুন জোয়ানের জলের উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক-
ওজন কমাতে সাহায্য করে- নিয়মিত জোয়ানের জল পান করলে ওজন কমে। কারণ জোয়ানে থাকা উপাদান খাবার হজম করতে সাহায্য করে এবং মেটাবলিজমের মাত্রা বাড়াতে পারে।
advertisement
হজমের সমস্যা দূর করে- জোয়ান দ্রুত হজম করাতে পারে। পেটের বিভিন্ন রোগও নিরাময় করতে পারে। তাই পেটের যেকোনও সমস্যায় জোয়ানের জল অত্যন্ত উপকারী।
মাসিকের যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে- মাসিকের যন্ত্রণা থেকে মুক্তি পেতে ১ গ্লাস জোয়ানের জল খেতে পারেন। জোয়ানে আছে অ্যান্টি ইনফ্লেমাটারি ও অ্যানিসথেটিক বৈশিষ্ট যার ফলে জোয়ানের জল খেলে  রক্ত চলাচল ভাল ভাবে হতে পারে ও ব্যাথার উপশম হয় ।
advertisement
সর্দি কাশি থেকে মুক্তি দিতে পারে- জোয়ানে কোডাইন আছে। যা কফ নির্মূল করতে সাহায্য করে। তাই শরীর সুস্থ রাখতে ও সর্দি কাশি থেকে বাঁচতে নিয়মিত জোয়ানের জল পান করতে পারেন।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সর্দি-কাশি ও মাসিকের যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে এই বিশেষ জল, এর উপকারিতা জানলে অবাক হবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement