advertisement

চুল ঘন ও কালো করতে পারে বেসন! মাত্র কয়েকদিন ব্যবহার করেই দেখতে পাবেন ম্যাজিক

Last Updated:

কিন্তু জানেন কী চুলের যত্ন নিতেও বেসন অত্যন্ত উপকারী ?

#কলকাতা:   রান্নাঘরে  সুস্বাদু খাবার বানাতে অত্যন্ত প্রয়োজনীয় উপাদান হল বেসন । চপ, পেঁয়াজি থেকে শুরু করে যেকোনও সুস্বাদু তেলেভাজা তৈরি করতে  বেসন প্রয়োজন ।  শুধু সুস্বাদু খাবার বানাতেই নয়,  ত্বকের যত্ন নিতেও এই উপাদানের জুড়িমেলা ভার। কিন্তু জানেন কী চুলের যত্ন নিতেও বেসন অত্যন্ত উপকারী ?
চুল ঘন ও কালো করতে অত্যন্ত উপকারী বেসন । চুলের যত্ন নিতে অনেকেই বাজার থেকে কেনা বিভিন্ন দামী শ্যাম্পু বা তেল বেছে নেন । কিন্তু বাজারের পাওয়া তেল বা শ্যাম্পু ব্যবহারের ফলে চুলের ক্ষতি হতে পারে । কিন্তু এই ঘরোয়া উপাদানের হেয়ার মাস্ক ব্যবহার করলে চুলের যেকোনও সমস্যা থেকে মু্ক্তি পেতে পারবেন ।
advertisement
advertisement
আসুন জেনে নেওয়া যাক যে কীভাবে তৈরি করবেন এই হেয়ার মাস্ক ?
বেসন দিয়ে হেয়ার মাস্ক তৈরি করতে ৩-৪ চামচ বেসন, ২-৩ চামচ টক দই , ১-২টি ভিটামিন ই ক্যাপসুল । ২ চামচ বাদাম তেল এবং ২টি ডিমের সাদা অংশ নিতে হবে । একটি পাত্রে দই ও ডিম ভাল করে মেশাতে হবে । এবার ওই দই ও ডিমের মিশ্রণে বাদাম তেল , ভিটামিন ই ক্যাপসুল এবং বেসন যোগ করতে হবে । ব্যস তৈরি হয়ে যাবে বেসনের হেয়ার মাস্ক ।
advertisement
এবার এই বিশেষ মিশ্রণটি চুলে ও চুলের স্কাল্পে ভাল করে লাগাতে হবে । এবং মাস্কটি শুকনো হওয়ার জন্য অপেক্ষা করতে হবে । এরপর ৩০ থেকে ৩৫ মিনিট পর ধুয়ে নিতে হবে। চাইলে হালকা শ্যাম্পু দিয়েও চুল ধুয়ে নিতে পারেন । ভাল ফলাফল পেতে এই মাস্ক সপ্তাহে ২ দিন ব্যবহার করতে হবে ।
advertisement
বেসনে থাকা আয়রন  ও প্রোটিন , আয়রন ও ক্যালশিয়ামের মত খনিজ পদার্থ প্রচুর পরিমানে থাকে যা চুল ভাল রাখতে অত্যন্ত প্রয়োজনীয় । বেসনের মাস্ক চুল কালো, লম্বা, ঘন ও সুন্দর করতে পারে । চুলে নিয়মিত বেসন ব্যবহার করলে চুল পড়া কমে যায়। তাই চুলের যত্ন নিতে এই বিশেষ মাস্ক ব্যবহার করা যেতেই পারে ।
advertisement
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
চুল ঘন ও কালো করতে পারে বেসন! মাত্র কয়েকদিন ব্যবহার করেই দেখতে পাবেন ম্যাজিক
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement