advertisement

Lavender Marriage : নামেই সুবাসিত! ‘ল্যাভেন্ডার ম্যারেজ’ ঠিক কী ধরনের বিয়ে?

Last Updated:

‘ল্যাভেন্ডার ম্যারেজ’(Lavender Marriage )-ও কি তাই? ইদানীং এই শব্দবন্ধ সংক্রান্ত সার্চ দাপিয়ে বেড়াচ্ছে ইন্টারনেট

বিয়ের সঙ্গে সব সময়েই জড়িয়ে থাকে ফুলের সুবাস৷ ‘ল্যাভেন্ডার ম্যারেজ’(Lavender Marriage )-ও কি তাই? ইদানীং এই শব্দবন্ধ সংক্রান্ত সার্চ দাপিয়ে বেড়াচ্ছে ইন্টারনেট৷ বিশেষ করে ‘বধাই দো’ সিনেমার ট্রেলর মুক্তির পর৷ নামের সঙ্গে সুবাস ছড়িয়ে থাকলেও আদপে এই পরিচয় সম্পর্ক বা যৌনতার পরিচায়ক৷ স্বামী বা স্ত্রীর মধ্যে একজন বা দু’জনেই যদি সমাজ ও পরিবারের চোখে নিজের সেক্সুয়াল ওরিয়েন্টশন গোপন রাখতে চান, তাহলে সেই বিয়েকে বলা হয় ‘ল্যাভেন্ডার ম্যারেজ’৷ (What is lavender marriage)
দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও আগে, বিশ শতকের শুরুতে এই টার্ম ব্যবহৃত হয়েছিল হলিউডে, যখন বিখ্যাত ব্যক্তিত্বরা তাঁদের যৌন পছন্দ গোপন করতেন৷ কারণ সে সময় এটা ছিল ‘ট্যাবু’৷ ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা ধরে রাখতে সমকামিতা লুকিয়ে সেলেবরা হয় নিজেদের স্ট্রেট বা বিষমকামী পরিচয় দিতেন৷ অথবা বিয়ে করতেন বিপরীত লিঙ্গেরই কাউকে৷ সে সময় ল্যাভেন্ডার রঙই ছিল সমকামিতার সঙ্গে জড়িয়ে৷ তাই এই রঙের নাম ও পরিচয়ই বেছে নিয়েছিল হলিউড৷ বিষমকামিতার জয়ধ্বজা উড়িয়ে রাখতে৷
advertisement
advertisement
সাদাকালো হলিউড থেকে সেই ল্যাভেন্ডার রং ছিটকে এসে পড়েছে আরবসাগরের তীরে৷ বলিউড আবার এলজিবিটি সমস্যাকে বিষয়বস্তু করেছে৷ রাজকুমার রাও এবং ভূমি পেডনেকর অভিনীত এই ছবির ট্রেলর বলছে, কীভাবে একজন গে পুরুষ এবং লেসবিয়ান মহিলা দু’জন দু’জনকে বিয়ে করতে সম্মত হচ্ছেন দেশের এক ছোট্ট শহরে৷ ছবিতে রাজকুমার একজন সমকামী পুলিশকর্মী৷ ভূমি অভিনয় করছেন লেসবিয়ান শারীরশিক্ষার শিক্ষিকার ভূমিকায়৷ তাঁকে বিয়েতে রাজি করাচ্ছেন রাজকুমার৷ যাতে পরিবার ও পরিজনরা তাঁদের সমালোচনা বন্ধ করেন৷ বিপরীত লিঙ্গের দুই সমকামীর বিয়েকেই বলা হয় ‘ল্যাভেন্ডার ম্যারেজ’৷
advertisement
মানসিক স্বাস্থ্য বিশারদ এবং মন ভাল রাখার বিশেষজ্ঞ আরোবা কবীর বলেছেন, ‘ল্যাভেন্ডার ম্যারেজ শব্দবন্ধের বয়স শতাব্দীপ্রাচীন৷ ল্যাভেন্ডার ম্যারেজ একটা পথ যেখানে একজন তাঁর ব্যক্তিগত জীবনকে আড়াল করে রাখতে পারেন জনগণের অনুমান ও মনগড়া কল্পনা থেকে৷ আগামী ১১ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘বধাই দো’৷
advertisement
আরও পড়ুন : মধুমাসে বাঁধা পড়ছেন সাতপাকে? এখন থেকেই ডায়েটে রাখুন এই খাবারগুলি
যে দিন থেকে রাজকুমার রাও এবং ভূমি পেডনেকর অভিনীত ‘বধাই দো’-র ট্রেলর মুক্তি পেয়েছে, সে দিন থেকে বাতাসে গুঞ্জরিত ‘ল্যাভেন্ডার ম্যারেজ’-এর নাম৷ ছবির এগিয়ে থাকা পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছে দর্শকমহল৷ সমকামী সম্পর্কই এই ছবির ভরকেন্দ্র৷ অথচ এক সময় এই বিষয় বলিউডে ছিল ব্রাত্য৷ কিন্তু সেই বিষয়ই এখন হিন্দি ছবির উপজীব্য৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Lavender Marriage : নামেই সুবাসিত! ‘ল্যাভেন্ডার ম্যারেজ’ ঠিক কী ধরনের বিয়ে?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement