advertisement

Anti Valentines Week 2022 : চড়, লাথিতে সাজানো উদযাপন! জানেন কি অ্যান্টি ভ্যালেন্টাইন্স উইক-ও কিন্তু হয়?

Last Updated:

Anti Valentines Week 2022 :ভ্যালেন্টাইন্স উইক যেমন আছে, অ্যান্টি ভ্যালেন্টাইন্স উইক-ও আছে৷ পালন করা যায় ঠিক এক সপ্তাহের ব্যবধানে৷ সেই উদযাপনেও আছে বিচিত্র দিনের সমাহার৷

ফেব্রুয়ারিতেই ফাল্গুনের সূত্রপাত৷ আবার এই মাসেই ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day 2022)৷ বছরের বাকি মাসের তুলনায় এ মাসেই প্রেমের স্বর্ণালী সময়৷ কিন্তু সব সময় মুদ্রার এক পিঠেই শেষ হয়ে যায় না ঋতুযাপন৷ ভ্যালেন্টাইন্স উইক যেমন আছে, অ্যান্টি ভ্যালেন্টাইন্স উইক-ও আছে৷ পালন করা যায় ঠিক এক সপ্তাহের ব্যবধানে৷ সেই উদযাপনেও আছে বিচিত্র দিনের সমাহার৷(Anti Valentines Week 2022)
স্ল্যাপ ডে- ১৫ ফেব্রুয়ারি, ২০২২
কিক ডে- ১৬ ফেব্রুয়ারি, ২০২২
advertisement
পারফিউম ডে- ১৭ ফেব্রুয়ারি, ২০২২
ফ্লার্ট ডে- ১৮ ফেব্রুয়ারি, ২০২২
কনফেশন ডে- ১৯ ফেব্রুয়ারি, ২০২২
মিসিং ডে- ২০ ফেব্রুয়ারি, ২০২২
ব্রেক আপ ডে- ২১ ফেব্রুয়ারি, ২০২২
advertisement
তবে যতটা শুনতে লাগছে, ততটাও মনখারাপের মতো ভারী নয় অ্যান্টি ভ্যালেন্টাইন্স উইক৷ তবে ব্রেক আপ যদি সত্যি হৃদয়বিদারক হয়, তাহলে মানসিক ভাবে ভেঙে পড়ারই কথা৷ তাই মনখারাপকে স্থায়ী হতে না দিয়ে আসুন দেখে নিই এই একটি সপ্তাহকে কী করে উদযাপন করা যায়-
স্ল্যাপ ডে-কোনও ব্যক্তিবিশেষকে নয়৷ এই দিনে চপেটাঘাতে বিদেয় করুন নিজের মনের অনুভূতিকে৷ যে অনুভূতি গড়ে উঠেছিল কোনও ব্যক্তিবিশেষকে কেন্দ্র করে৷ পুরনো অনুভূতি ঝেড়ে ফেলে দিয়ে এগিয়ে চলুন আবিষ্কারের পথে৷ মনের নঞর্থক চিন্তাভাবনাকেও সরিয়ে দিয়ে নতুন করে শুরু করতে পারেন সম্পর্ক ও জীবন৷
advertisement
আরও পড়ুন : এ ভাবে রাখলে দীর্ঘ দিন তাজা থাকবে মটরশুঁটি
কিক ডে- নিজের মনের সব দুঃখ কষ্টকে দূরে সরিয়ে দিন পদাঘাতে
পারফিউম ডে- মনের নঞর্থক চিন্তাভাবনাকে উড়িয়ে দিয়ে নিজেকে এবং নিজের মনকে করে তুলুন সুবাসিত
আরও পড়ুন : চেনা ডালের ভিড়ে অবহেলিত এই কালো ডালই বহু জটিল অসুখের ওষুধ
ফ্লার্ট ডে- মনোবিদরা বলেন, অল্পবিস্তর ফ্লার্ট দোষের নয়৷ নিত্যনতুন মানুষের সঙ্গে আলাপ করে নতুন পথে শুরু করুন জীবনকে৷
advertisement
আরও পড়ুন : মধুমাসে বাঁধা পড়ছেন সাতপাকে? এখন থেকেই ডায়েটে রাখুন এই খাবারগুলি
কনফেশন ডে- স্বীকারোক্তি হোক নিজের কাছেই৷ যাতে পরিষ্কার মনে আবার শুরু করতে পারেন শূন্য থেকে৷
মিসিং ডে- বিচ্ছেদ মানেই তিক্ততা নয়৷ তাই বরং পুরনো প্রেমিকদের এই দিনে মনে করতেই পারেন৷ দিতে পারেন উপহার৷ অতীতে একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলিকে মনে করে৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Anti Valentines Week 2022 : চড়, লাথিতে সাজানো উদযাপন! জানেন কি অ্যান্টি ভ্যালেন্টাইন্স উইক-ও কিন্তু হয়?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement