advertisement

International women’s day 2022: গর্ভে সন্তানধারণ না করেও মা হওয়া যায়, আন্তর্জাতিক নারী দিবসে জেনে নিন আইভিএফ-এর খুঁটিনাটি

Last Updated:

ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ-এর দৌলতে সংজ্ঞা বদলে গিয়েছে মাতৃত্বের৷ আন্তর্জাতিক নারী দিবসে (International Women’s Day) জেনে নিন এই পদ্ধতিতে মা হওয়ার খুঁটিনাটি৷

আইভিএফ-এর দৌলতে সংজ্ঞা বদলে গিয়েছে মাতৃত্বের
আইভিএফ-এর দৌলতে সংজ্ঞা বদলে গিয়েছে মাতৃত্বের
সন্তানলাভ করে মা হওয়ার আনন্দ এখন অনেক বেশি বিস্তৃত৷ ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ-এর দৌলতে সংজ্ঞা বদলে গিয়েছে মাতৃত্বের৷ আন্তর্জাতিক নারী দিবসে (International Women’s Day) জেনে নিন এই পদ্ধতিতে মা হওয়ার খুঁটিনাটি৷
এই পদ্ধতিতে নারীর ডিম্বাশয় থেকে ডিম্বাণুকে গবেষণাগারে নিষিক্ত করা হয় শুক্রাণু দ্বারা৷ এর পর নিষিক্ত ডিম্বাণু বা ভ্রূণ বা এম্ব্রায়ো স্থাপন করা হয় মা হতে ইচ্ছুক নারীর ইউটেরাসে৷ একতা কপূর, প্রিয়ঙ্কা চোপড়া, শিল্পা শেট্টী-সহ বলিউডের তাবড় তারকারা মা হওয়ার জন্য সারোগেসি পদ্ধতি অবলম্বন করেছেন৷ আইভিএফ বিশেষজ্ঞ ডক্টর শোভা গুপ্তা বলছেন, এখন যত দিন এগোচ্ছে, আইভিএফ পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠছে৷ শুধু তারকাদের মধ্যে নয়, সাধারণ মহিলাদের কাছেও৷
advertisement
আরও পড়ুন : গর্ভস্থ শিশুর কথা ভেবে অন্তঃসত্ত্বা অবস্থায় এই ফলটি নিয়মিত খান
একাধিক কারণের উপর নির্ভর করে আইভিএফ-এর সাফল্য (IVF process)৷ চিকিৎসকদের মতে, বহু সিঙ্গল মাদার ইদানীং আইভিএফ বা আইইউই পদ্ধতিতে সন্তানলাভ করতে চাইছেন৷ আইনি আনুকূল্য থাকায় এবং সমাজের গ্রহণযোগ্যতা পাল্টে যাওয়ায় সিঙ্গল মাদার হতে আগ্রহ বাড়ছে ক্রমশই৷
advertisement
advertisement
আরও পড়ুন : আপনার কিশোরী কন্যার প্রথম বার ঋতুস্রাব হয়েছে? শারীরিক ও মানসিকভাবে ওকে ভাল রাখতে নজর দিন এই বিষয়গুলিতে
অনেক আধুনিকা ভাবতে চান সুস্মিতা সেনের মতো করেও৷ সন্তান মানেই যে নিজের অংশ হতে হবে, তার কোনও মানে আছে কি? অনাথ শিশুদের দত্তক নিয়েও হওয়া যেতে পারে সিঙ্গল মাদার বা একাকী মা৷ সর্বোপরি নতুন জীবন উপহার দেওয়া যায় অনাথ শিশুদের৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
International women’s day 2022: গর্ভে সন্তানধারণ না করেও মা হওয়া যায়, আন্তর্জাতিক নারী দিবসে জেনে নিন আইভিএফ-এর খুঁটিনাটি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement